Logo
Logo
×

Advertisement

খেলা

সৌদি আরবকে ৪ গোলে উড়িয়ে দিল স্পেন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

সৌদি আরবকে ৪ গোলে উড়িয়ে দিল স্পেন

Advertisement

ফেভারিট স্পেন এবারের বিশ্বকাপের শুরুতেই বড় একটা ধাক্কা খেয়েছে পুঁচকে কেপ ভার্দের সঙ্গে ড্র করে। এবার তাদের প্রতিপক্ষ আগের তো বটেই, এবারের বিশ্বকাপেরও অন্যতম আলোচিত দল সৌদি আরবের বিপক্ষে যারা আগের ম্যাচেই উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছে।

এই ম্যাচের লাইভ ঘটনাপ্রবাহ জানতে যুগান্তর অনলাইনের এই লাইভ থ্রেডে।


Advertisement

২১ জুন ২০২৬, ১৮:০৫ পিএম

সৌদি আরবকে ৪ গোলে উড়িয়ে দিল স্পেন

প্রথম ম্যাচে নবাগত কুসাওয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর দ্বিরীয় ম্যাচে সৌদি আরবকে ৪ গোলে উড়িয়ে দিল স্পেন।  

২১ জুন ২০২৬, ১৭:৫৭ পিএম

অফসাইডে স্পেনের গোল বাতিল

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে অফসাইডে ফেরান তোরেসের গোল বাতিল। যোগ করা (৯২) সময়ে ডান প্রান্ত থেকে পেদ্রো পোরোর ক্রসে পা ছুঁইয়ে গোল করে ফেরান তোরেস।

২১ জুন ২০২৬, ১৭:৩০ পিএম

ফাঁকায় বল পেয়েও গোল মিস তরেসের

ফেররান তরেসের বাজে ফর্ম চলছেই। মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি। তবে তার শটটা লক্ষ্যেই থাকল না এরপর। চলে গেল বাইরে দিয়ে।

২১ জুন ২০২৬, ১৭:১৫ পিএম

স্পেনের গোল নম্বর ৪

৪৯ মিনিটে ৪ নম্বর গোলের দেখা পেয়ে গেল স্পেন। মার্ক কুকুরেয়ার শট ঠেকিয়েছিলেন সৌদি গোলরক্ষক। তবে সে বলটা হাসসান আলতাম্বাকতুর গায়ে লেগে জড়াল জালে। আত্মঘাতী গোল!

২১ জুন ২০২৬, ১৭:০৯ পিএম

তুলে নেওয়া হলো দুই গোলদাতাকেই!

স্পেন যে প্রথমার্ধে রীতিমতো প্রলয়নাচন তুলে বসেছিল, তার কারণ লামিন ইয়ামাল ও মিকেল ওইয়েরজাবাল। সেই দুই জনকেই এবার তুলে নেওয়া হলো। কোচ লুইস দে লা ফুয়েন্তে তাদেরকে তুলে দিয়ে নামিয়েছেন ইয়েরেমি পিনো ও ফেররান তরেসকে।

২১ জুন ২০২৬, ১৭:০৪ পিএম

তিন গোলে এগিয়ে বিরতিতে স্পেন

আগের ম্যাচে যে গোল পায়নি, তা যেন আজকের ম্যাচে উসুল করে নেওয়ার পণ করে নেমেছে স্পেন। ২৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল ৩ গোলে। যদিও প্রথমার্ধের শেষ অর্ধে গোলের দেখা পায়নি ২ বার খুব কাছে গিয়েও। ব্যবধানটা নিশ্চয়ই পরের অর্ধে বাড়িয়ে নিতে চাইবেন লামিন ইয়ামালরা!

২১ জুন ২০২৬, ১৬:৪৫ পিএম

হ্যাটট্রিক হলো না ওইয়েরজাবালের!

দুবার খুব কাছে চলে গিয়েছিলেন মিকেল ওইয়েরজাবাল। তবে হতে হতেও হলো না শেষমেশ। একবার গোলরক্ষক গোলমুখ ছেড়ে বেরিয়ে বল তুলে দিয়েছিলেন তার পায়ে। তিনি বক্সের বাম পাশ থেকেই শট নিয়ে বসেছিলেন, তবে এরপর সেটা গিয়ে লাগে ক্রসবারে, চলে যায় বাইরে।

ম্যাচের ৪০তম মিনিটে আবার সুযোগ পেয়েছিলেন। সৌদি রক্ষণের ভুলে বক্সের ভেতর অনেকটা ফাঁকায় পেয়ে গিয়েছিলেন বল। সেখান থেকে তার শট বেরিয়ে যায় পোস্টের ডান পাশ দিয়ে। হ্যাটট্রিক হলো না ওইয়েরজাবালের।

২১ জুন ২০২৬, ১৬:৩২ পিএম

প্রশ্নটা বদলে গেছে ২৩ মিনিটেই!

ম্যাচের আগে প্রশ্নটা ছিল সৌদিকে স্পেন হারাতে পারবে তো? তবে সে প্রশ্নটা ম্যাচের ২৩ মিনিট না যেতেই বদলে গেছে। এবার প্রশ্ন, স্পেন সৌদিকে কত গোলে হারাবে?

আর এই প্রশ্ন বদলের কারিগর মিকেল ওইয়েরজাবাল, ইয়ামালকে গোলটা মুখে তুলে খাইয়ে দিয়েছেন রীতিমতো, এরপর বক্সের জটলা থেকে করেছেন দুটো গোল।

২৩ মিনিটেই ৩ গোলে একটা দল এগিয়ে গেলে ম্যাচে আর কীইবা বাকি থাকে?

২১ জুন ২০২৬, ১৬:২৭ পিএম

ওইয়েরজাবালের ২, স্পেনের ৩!

ওইয়েরজাবালের ২, স্পেনের ৩!

আরে ভাই নিঃশ্বাসটা তো ঠিকঠাক নিতে দাও!!

দ্বিতীয় গোল হয়েছে মেরে কেটে ৩ মিনিট আগে। ঠিক এরই মাঝে মিকেল ওইয়েরজাবাল করে বসলেন তার দ্বিতীয় গোল। এবারও ওই বক্সের জটলা থেকেই। আর তাতেই স্পেন পেয়ে গেল তৃতীয় গোলের দেখা।

এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো দল প্রথম হাইড্রেশন ব্রেকের আগেই ৩ গোলে এগিয়ে গেল।

২১ জুন ২০২৬, ১৬:২৪ পিএম

এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল

স্পেন কি ১০ এর নামতা গুণে নেমেছে আজ? ১০ -এ ১, ২০-এ ২ গোল কিন্তু তাই বলছে!

প্রথম গোলের কারিগর ছিলেন মিকেল ওইয়েরজাবাল, এবার তিনিই করলেন গোল। বক্সের জটলা থেকে দারুণ এক ফিনিশে তিনি বল জড়িয়েছেন সৌদির জালে।

২১ জুন ২০২৬, ১৬:১৪ পিএম

১০ মিনিটেই ইয়ামালের গোল, এগিয়ে গেল স্পেন

১০ মিনিটেই ইয়ামালের গোল, এগিয়ে গেল স্পেন

লামিন ইয়ামালকে কেন স্পেনের প্রয়োজন, তারই যেন প্রমাণ দিলেন। ম্যাচের ১০ম মিনিটে বাম পাশ থেকে আক্রমণে উঠে রক্ষণের ঠিক পেছনে মিকেল ওইয়েরজাবাল দেন দারুণ এক পাস। সেটাতে পা ছুঁইয়ে ইয়ামাল বল জড়িয়ে দেন সৌদির জালে।

বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলটা পেতে তিনি সময় নিলেন মোটে ২৯ মিনিট। 

২১ জুন ২০২৬, ১৬:০৯ পিএম

লড়াইটা আক্রমণ বনাম রক্ষণের

আগের ম্যাচে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া একাই ৯টি শট আটকে দিয়েছিলেন স্পেনের। এই ম্যাচে দৃশ্যটা বদলাবে, সেটা নিশ্চয়ই স্পেন ভাবছে না। ৫ ডিফেন্ডার নিয়ে নামা সৌদি একাদশই বলে দিচ্ছে, প্রথম ম্যাচের পুনর্মঞ্চায়ন ঘটাতে মরিয়া দলটি। 

২১ জুন ২০২৬, ১৬:০৬ পিএম

কোচের জন্মদিনে জয় উপহার দিতে পারবে স্পেন?

কোচ লুইস দে লা ফুয়েন্তে আজ ৬৫তম জন্মদিন পালন করছেন। ঠিক সে দিনই এই ম্যাচ মাঠে গড়াচ্ছে। কোচের জন্মদিনে একটা জয়ই সবচেয়ে বড় উপহার হতে পারে তার জন্য। লা ফিউরিয়া রোহারা কি সে জয়টা তুলে নিতে পারবে?

২১ জুন ২০২৬, ১৬:০২ পিএম

সৌদি আরব একাদশ

আগের ম্যাচের গোলদাতা আল আমরি অবধারিতভাবেই আছেন একাদশে। তার সঙ্গে একাদশে আছেন ২০২২ সালের আর্জেন্টিনা বধের নায়ক সালেম আল দাওসারিও।

একাদশ-
আল ওয়াইস, আব্দুলহামিদ, তাম্বাকতি, লাজামি, আল আমরি, আল হারবি, নাসের আল দাওসারি, আল খাইবারি, আল জুওয়ার, আল বুরাইকান, সালেম আল দাওসারি।

২১ জুন ২০২৬, ১৬:০১ পিএম

ইয়ামালকে নিয়ে স্পেনের একাদশ

লামিন ইয়ামাল চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরে এসেছেন। তার সঙ্গে আক্রমণে থাকবেন আলেক্স বায়েনা ও ওইয়েরজাবাল।

একাদশ-
সিমন, পোরো, কুবারসি, লাপোর্তে, কুকুরেয়া, পেদ্রি, রদ্রি, অলমো, ইয়ামাল, বেনা, ওয়ারজাবাল। 

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

স্পেনের ম্যাচে মুসলিম-বিরোধী স্লোগান, যা বলল ফিফা

স্পেনের ম্যাচে মুসলিম-বিরোধী স্লোগান, যা বলল ফিফা

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম