Logo
Logo
×

Advertisement

খেলা

ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

ছবি: সংগৃহীত

Advertisement

দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারে জিতেছেন বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স লিগের মতো মর্যাদাপূর্ণ শিরোপা। অবশেষে বর্ণিল সেই যাত্রার ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার হুয়ান মাতা। বুধবার ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মাতা। এর দুই বছর পর ইতালির বিপক্ষে ইউরো ফাইনালে গোল করে দলের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। জাতীয় দলের হয়ে মোট ৪১টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ২০১৬ সালের পর আর স্পেনের জার্সিতে মাঠে নামা হয়নি তার।

রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হলেও ২০০৭ সালে ভ্যালেন্সিয়ায় যোগ দিয়ে পেশাদার ক্যারিয়ার এগিয়ে নেন মাতা। এরপর ২০১১ সালের আগস্টে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন তিনি। স্টামফোর্ড ব্রিজে কাটানো সময়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপের শিরোপা জয়ের স্বাদ পান এই স্প্যানিশ তারকা।

২০১৪ সালের জানুয়ারিতে চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান মাতা। ২০২২ সালে ক্লাব ছাড়ার আগপর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ জেতেন তিনি।

ক্যারিয়ারের শেষ অধ্যায়ে তুরস্কের গ্যালাতাসারেই এবং জাপানের ভিসেল কোবের হয়ে খেলেছেন মাতা। এরপর অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির জার্সিতে মাঠে নেমে শেষ পর্যন্ত পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।

অবসরের ঘোষণা দিতে গিয়ে ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন মাতা। তার ভাষায়, পেশাদার ফুটবল খেলা বন্ধ করলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক কখনো শেষ হবে না। এই খেলাকে ভালোবাসা এবং সমাজের উন্নয়নে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে। তাই খেলোয়াড় হিসেবে মাঠে না থাকলেও ফুটবলার পরিচয় থেকে কখনো সরে দাঁড়াবেন না তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করা মাতার বিদায়ে শেষ হলো ইউরোপীয় ফুটবলের এক পরিচিত অধ্যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে ৪৪ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে ৪৪ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের

স্পেনে বর্ণবাদের অস্তিত্ব নেই: দে লা ফুয়েন্তে

স্পেনে বর্ণবাদের অস্তিত্ব নেই: দে লা ফুয়েন্তে

হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক

হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পাউ কুবারসি

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পাউ কুবারসি

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

আরও পড়ুন

ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাভুমা

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাভুমা

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম