Logo
Logo
×

Advertisement

খেলা

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

ছবি: সংগৃহিত

Advertisement

ফুটবল মাঠে গোল করার আনন্দের সঙ্গে এবার যুক্ত হলো জীবনের সবচেয়ে বড় এক প্রাপ্তি। প্রথমবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে গোল করার পর এনদ্রিকের উদযাপনেও ছিল বিশেষ আবেগ। গোলের পর দুই হাত দিয়ে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। পরে জানা যায়, স্ত্রী ও নবজাতক সন্তানের উদ্দেশ্যেই ছিল তার এই উদযাপন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত কোনাকুনি শটে জালের দেখা পান এনদ্রিক। ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গোলটি স্ত্রী ও সন্তানের জন্য উৎসর্গ করেছেন। জাতীয় দলের হয়ে মাঠে নামার অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত জুলাইয়ে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন এনদ্রিক ও তার স্ত্রী। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে এনদ্রিকের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মূলত নামটি তার নিজের জন্যই ভেবেছিলেন বাবা-মা। তবে পরবর্তী সময়ে অন্য নাম রাখায় সেটি ব্যবহার করা হয়নি। নামটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও জড়িয়ে আছে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফুটবল

ব্যক্তিগত জীবন সাধারণত জনসমক্ষে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এনদ্রিক। সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে তার বক্তব্য, পরিবারের প্রতি গুরুত্ব থাকলেও পেশাদার ক্যারিয়ারকেও তিনি সমানভাবে প্রাধান্য দিতে চান। ভবিষ্যতে তার সন্তান জনসমক্ষে আসতে চাইবে কি না, সেই সিদ্ধান্তও সন্তানের ওপরই ছেড়ে দিতে চান তিনি।

এদিকে রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এনদ্রিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করতে তিনি সব সময় প্রস্তুত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

রোমারিওর সমালোচনার জবাব দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

রোমারিওর সমালোচনার জবাব দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আরও পড়ুন

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাভুমা

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাভুমা

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

সেমিফাইনাল হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ

সেমিফাইনাল হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম