Logo
Logo
×

Advertisement

খেলা

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাভুমা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাভুমা

ছবি: ক্রিকইনফো

Advertisement

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ডান পায়ের কাফ মাসলে টান লাগায় চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিং করতে পারবেন না তিনি। তবে দলের প্রয়োজনে ব্যাট হাতে মাঠে নামতে প্রস্তুত রয়েছেন এই প্রোটিয়া অধিনায়ক।

একই চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তার খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী সোমবার সেঞ্চুরিয়নে শুরু হওয়ার কথা ম্যাচটি।

টেস্টের তৃতীয় দিনের সকালে ব্যাটিং করার সময় পায়ের পেশিতে চোট পান বাভুমা। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তবে দলের প্রয়োজনে পরে আবারও ব্যাটিংয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

অষ্টম উইকেটের পতনের পর ১১৪তম ওভারে পুনরায় ক্রিজে নামেন বাভুমা, হাফ সেঞ্চুরিও আদায় করেন। কাগিসো রাবাদা ও ডেন পিটারসনের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। যদিও মাঠ ছাড়ার সময় তার দৌড়াতে কিছুটা সমস্যা দেখা গিয়েছিল।

বাভুমা মাঠের বাইরে থাকায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অধিনায়কের দায়িত্ব পালন করবেন এইডেন মার্করাম।


দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে এটি বাভুমার ১৬তম টেস্ট। তার নেতৃত্বে এখন পর্যন্ত মাত্র একবার হারের স্বাদ পেয়েছে দলটি। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই পরাজয়ের মুখে পড়েছিল প্রোটিয়ারা।

এর আগেও চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে বাভুমাকে। ২০২৪ সালের শেষ দিকে ভারতের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় একটি টেস্ট খেলতে পারেননি তিনি। একই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দলের বাইরে ছিলেন এই ব্যাটার।

সামনে দক্ষিণ আফ্রিকার টেস্ট সূচিতেও রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ঘরের মাঠে ২০২৭ সালের শুরু পর্যন্ত তাদের আরও চারটি টেস্ট খেলার কথা রয়েছে। আগামী মার্চে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করবে দলটি। তাই বাভুমার নতুন এই চোট প্রোটিয়াদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

টেস্ট থেকে কোহলির অবসর নেওয়াকে ‘বড় ভুল’ বললেন কপিল দেব

টেস্ট থেকে কোহলির অবসর নেওয়াকে ‘বড় ভুল’ বললেন কপিল দেব

১৫৭ রানের লিডে ইনিংস শেষ দক্ষিণ আফ্রিকার

১৫৭ রানের লিডে ইনিংস শেষ দক্ষিণ আফ্রিকার

এবাদতকে কেন বোলিং করাননি শান্ত, কারণ জানালেন তাসকিন

এবাদতকে কেন বোলিং করাননি শান্ত, কারণ জানালেন তাসকিন

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিনের দুই সেশনই

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিনের দুই সেশনই

আরও পড়ুন

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাভুমা

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাভুমা

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

সেমিফাইনাল হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ

সেমিফাইনাল হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম