Logo
Logo
×

Advertisement

খেলা

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পাউ কুবারসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পাউ কুবারসি

পাউ কুবারসি। সংগৃহীত ছবি

Advertisement

ইউরোপের অনূর্ধ্ব-২১ পর্যায়ের সেরা ফুটবলারের স্বীকৃতি ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। ২০২৬ সালের এই সম্মান জিততে আর্জেন্টিনার দুই উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে পেছনে ফেলেছেন এই স্প্যানিশ ফুটবলার।

ইউরোপের ৩০ জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকের ভোটে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ী। ভোটাভুটিতে অন্য প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে সবার ওপরে জায়গা করে নেন কুবারসি।

ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জেতার ক্ষেত্রে কুবারসির আগে সর্বশেষ কৃতিত্ব ছিল নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিটের। ২০১৮ সালে তিনি এই সম্মান অর্জন করেছিলেন।

কুবারসির এই সাফল্যের মধ্য দিয়ে তরুণ ফুটবলারদের মধ্যে বার্সেলোনার আধিপত্যও অব্যাহত থাকল। ২০২১ সাল থেকে শুরু করে কাতালান ক্লাবটির হয়ে গোল্ডেন বয় জিতেছেন পেদ্রি, গাভি ও লামিন ইয়ামাল। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুবারসি।

এই অর্জনের মধ্য দিয়ে স্পেনের ষষ্ঠ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন ১৯ বছর বয়সি এই ডিফেন্ডার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে

আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

আরও পড়ুন

কোচিংয়ের চাপ নিয়ে রাতে ঘুমানোও কঠিন: জাভি

কোচিংয়ের চাপ নিয়ে রাতে ঘুমানোও কঠিন: জাভি

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পাউ কুবারসি

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পাউ কুবারসি

সাকিবের সামনে নতুন চ্যালেঞ্জ

সাকিবের সামনে নতুন চ্যালেঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম