Logo
Logo
×

Advertisement

খেলা

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

সংগৃহীত

Advertisement

ফেদেরিকো ভালভার্দে যেন দূর থেকে গোল করা থামাতেই পারছেন না! এই তো শনিবার রাতেও করলেন আরও একটা। এই এক গোলে তিনি এমন এক কীর্তির কাছে চলে এসেছেন, যে কীর্তির শীর্ষে আছে লিওনেল মেসির নাম।

মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জিতেছে। লা লিগার ১২তম রাউন্ডের এই ম্যাচে প্রথম গোলটি বক্সের বাইরে থেকে করেন উরুগুয়ের এই মিডফিল্ডার।

গোলটি আসে ২৮ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া আগুনে এক শটে তিনি বল জড়ান প্রতিপক্ষের জালে। স্প্যানিশ পরিসংখ্যান অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, লা লিগায় ভালভার্দের গোল এখন ২৬টি। এর মধ্যে ১৬টিই এসেছে বক্সের বাইরে থেকে। অর্থাৎ ৬২ শতাংশ গোলই দূরপাল্লার।

২০১৭ সালের সেপ্টেম্বরে স্পেনের শীর্ষ লিগে ভালভার্দের অভিষেক হয়। তারপর থেকে বক্সের বাইরে থেকে বেশি গোল করেছেন মাত্র দুজন। একজন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি, তার গোল ৩৪টি। অন্যজন ইয়াগো আসপাস, তার গোল ২০টি। এই হিসাবে ১৬টি গোল করে ভালভার্দে আছেন তৃতীয় স্থানে।

ম্যাচের বাকি গোল দুটি করেন আরদা গুলার ও কিলিয়ান এমবাপে। গুলার ৩৬ মিনিটে ব্যবধান ২-০ করেন। এমবাপে ৭৫ মিনিটে করেন তৃতীয় গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের এটি টানা অষ্টম জয়।

ম্যাচের শেষ দিকে ভ্যালেন্সিয়ার জন্য খারাপ খবর আসে। এমবাপের ওপর ট্যাকলের কারণে ৭৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক হোসে গায়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

টানা ৭ ম্যাচে গোল এমবাপ্পের, বার্সার ঘাড়ে রিয়ালের নিঃশ্বাস

টানা ৭ ম্যাচে গোল এমবাপ্পের, বার্সার ঘাড়ে রিয়ালের নিঃশ্বাস

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

আরও পড়ুন

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

টেস্টে বাংলাদেশের রেকর্ড ২৪২*, অন্য সব দেশের কত?

টেস্টে বাংলাদেশের রেকর্ড ২৪২*, অন্য সব দেশের কত?

সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর

সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম