Logo
Logo
×

Advertisement

খেলা

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

সংগৃহীত

Advertisement

ফুটবলের ১০ নম্বর জার্সি সবসময়ই আইকনিক। এই জার্সি পরে বিশ্বজয় করেছেন দিয়েগো ম্যারাডোনা। এরপর লিওনেল মেসিও সর্বজয় করেছেন এই জার্সি পরেই। সবশেষ অক্টোবর মাসে মেসি বিদায় বলেছেন ফুটবলকে। এরপর থেকেই জল্পনা, তার ফেলে যাওয়া ১০ নম্বর জার্সি কাকে দেবে আর্জেন্টিনা।

সে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। আর্জেন্টিনার জাতীয় দলের আইকনিক ১০ নম্বর জার্সি এবারের উইন্ডোতেই নতুন উত্তরসূরি খুঁজে পাচ্ছে না। প্রায় দুই দশক ধরে এই জার্সি পরেছেন লিওনেল মেসি। আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জার্সিটি খালি থাকবে। কোচিং স্টাফ এই সিদ্ধান্ত নিয়েছে।

গত মাসে এল মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ি ম্যাচ ছিল। এর পর থেকে আর্জেন্টিনা নতুন অধ্যায় শুরু করছে। এখন সবার নজর, কে হবেন এই কিংবদন্তি জার্সির উত্তরসূরি।

আলবিসেলেস্তেরা ১৪ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে খেলবে। ১৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। তবে মেসির উত্তরসূরি কে হবেন, এ প্রশ্নের উত্তর আপাতত অপেক্ষাতেই থাকছে।

টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, প্রীতি ম্যাচে ১ থেকে ১১ নম্বর জার্সি বণ্টন বাধ্যতামূলক নয়। তাই প্রধান কোচ লিওনেল স্কালোনি ও তার স্টাফ ঠিক করেছেন, এই বিরতিতে কাউকেই জার্সিটি দেওয়া হবে না। সিদ্ধান্ত আসবে ২০২৭ সালে। তখন আবার শুরু হবে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই।

এই জার্সি পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোতে দারুণ সময় কাটছে এই আক্রমণাত্মক মিডফিল্ডারের। জাতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোতেও তিনি ছাপ ফেলেছেন। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচেই তিনি গোল করেছেন। বলিভিয়ার বিপক্ষে একটি অ্যাসিস্টও করেছেন।

তবে দৌড়ে শুধু পাজ নন। লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও আছেন। ক্লাব পর্যায়ে আগে ১০ নম্বর পরেছেন তিনি।

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরোর মত অবশ্য হুলিয়ান আলভারেজের দিকে। তাকেই ১০ নম্বর জার্সি দিতে চান তিনি। শেষমেশ কে এই জার্সি পাবেন, সেটাই এখন দেখার বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

রোনালদোর জন্য যা ‘অসম্ভব’, সে বিশ্বরেকর্ডের খুব কাছে মেসি

রোনালদোর জন্য যা ‘অসম্ভব’, সে বিশ্বরেকর্ডের খুব কাছে মেসি

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

আরও পড়ুন

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম