Logo
Logo
×
   

খেলা

প্রথম জয়ের আশায় কিউইদের বিপক্ষে মাঠে নামছে মিশর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:৫৬ এএম

প্রথম জয়ের আশায় কিউইদের বিপক্ষে মাঠে নামছে মিশর

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত কোনো ম্যাচেই পূর্ণ পয়েন্ট তুলতে পারেনি মিশর। ১৯৩৪, ১৯৯০, ২০১৮ এবং ২০২৬—এই চারটি বিশ্বকাপে আটটি ম্যাচ খেলেছে আফ্রিকান জায়ান্টরা। জয়ের মুখ দেখেনি একটিতেও। এবার বেলজিয়ামের কাছেও হারিয়েছে সেই শাপমোচনের সুযোগ।   

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে এগিয়ে গিয়েও আত্মঘাতী গোলে করতে হয় ড্র। দ্বিতীয় ম্যাচের নিউজিল্যান্ডের বিপক্ষে তাই জয়ের বিকল্প কিছু ভাবছে না মিশর। 

এদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডও ২-২ গোলে ড্র করে ইরানের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে তারাও চাইবে জয় নিয়ে গ্রুপ টপার হতে।

‘জি’ গ্রুপে দুই ড্র করে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইরান, বেলজিয়াম ২ পয়েন্ট নিয়েন আছে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে। নিউজিল্যান্ড ও মিশরের পয়েন্ট ১ করে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম