Logo
Logo
×

Advertisement

খেলা

জোড়া গোল করে মিশরের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন সালাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

জোড়া গোল করে মিশরের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন সালাহ

সংগৃহীত

Advertisement

মিশরের ইতিহাসের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। এবার তিনি বনে গেছেন মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও। শুক্রবার আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইকে ৫–০ গোলে হারিয়েছে মিশর। ম্যাচে জোড়া গোল করেছেন ৩৪ বছর বয়সী এই লিভারপুলের সাবেক ফরোয়ার্ড।

৮৪ মিনিটে প্রথম গোল করেন তিনি। ছুঁয়ে ফেলেন সদ্য সাবেক হওয়া কোচ হোসাম হাসানের রেকর্ড। এরপর ইনজুরি সময়ে পানেনকা কায়দায় পেনাল্টি থেকে করেন নিজের ৭০তম গোল। এই গোলেই রেকর্ড গড়েন তিনি।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত খেলেছেন ১২৩ ম্যাচ। সবশেষ ম্যাচে ছুঁয়ে ফেললেন মিশরের রেকর্ডটি।

সালাহ বর্তমানে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে খেলছেন। চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে ৯ গোল করেছেন সালাহ। তুর্কি সুপার লিগে প্রথম সাত ম্যাচেই ১০টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় তিনি। ২০১৪–১৫ মৌসুম থেকে রেকর্ড রাখা শুরুর পর এমন কীর্তি আর কারও নেই।

লিভারপুলে নয় বছরের ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সালাহ। তার গোল ১৯১টি। প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদানও তার, ২৭৭টি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর

সেই হোসাম হাসানকে কোচের পদ থেকে সরিয়ে দিল মিশর

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

আরও পড়ুন

জোড়া গোল করে মিশরের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন সালাহ

জোড়া গোল করে মিশরের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন সালাহ

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

আজকের খেলা: ১৪ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ‘স্টারবয়’ ফারহানের রিলিজ ক্লজ কত

বাংলাদেশের ‘স্টারবয়’ ফারহানের রিলিজ ক্লজ কত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম