Logo
Logo
×

Advertisement

খেলা

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে দীর্ঘ ও সফল অধ্যায়ের ইতি টেনে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন মিশরীয় ফুটবল তারকা মোহামেদ সালাহ। নতুন ক্লাবের জার্সিতে মাঠে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। তুর্কি সুপার লিগে নিজের প্রথম সাত ম্যাচেই ১০ গোলে অবদান রেখে গড়েছেন অনন্য এক রেকর্ড।

ট্রাবজোনস্পোরের হয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন সালাহ। প্রতিটি ম্যাচেই গোল করা কিংবা সতীর্থকে দিয়ে গোল করানোর মাধ্যমে দলের সাফল্যে ভূমিকা রেখেছেন তিনি। তুর্কি সুপার লিগের ইতিহাসে প্রথম সাত ম্যাচে সরাসরি ১০ গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় এখন তারকা।

সম্প্রতি স্যামসুন্সপোরের বিপক্ষে ট্রাবজোনস্পোরের ৩-০ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন সালাহ। এর ফলে লিগে নিজের প্রথম সাত ম্যাচে সাতটি গোলের পাশাপাশি তিনটি গোলে সহায়তা করার কৃতিত্ব অর্জন করেন তিনি। সব মিলিয়ে গোল ও অ্যাসিস্টে ১০ বার অবদান রেখে তুরস্কের ঘরোয়া ফুটবলে নতুন নজির স্থাপন করেছেন এই ফরোয়ার্ড।

গত আগস্টে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে অ্যানফিল্ড ছাড়েন সালাহ। এরপর বিনা ট্রান্সফার ফিতে ট্রাবজোনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হন তিনি। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর ইস্তাম্বুলে পৌঁছালে সমর্থকদের ব্যাপক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা পান মিশরীয় এই ফুটবল তারকা।

তুরস্কে নিজের যাত্রার শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও খুব দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন সালাহ। যোগ দেওয়ার এক মাসের মধ্যেই গত মৌসুমের লিগে তৃতীয় স্থানে থাকা গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে হ্যাটট্রিক করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।

গ্যালাতাসারাইয়ের বিপক্ষে সেই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এবার প্রথম সাত ম্যাচেই ১০ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন সালাহ। নতুন লিগে তার এমন ধারাবাহিক সাফল্য ট্রাবজোনস্পোরের সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

লিভারপুল ছেড়ে সালাহ কেন তুরস্কের চতুর্থ জনপ্রিয় ক্লাবে গেলেন

লিভারপুল ছেড়ে সালাহ কেন তুরস্কের চতুর্থ জনপ্রিয় ক্লাবে গেলেন

তুরস্কে পৌঁছালেন সালাহ, সমর্থকদের উন্মাদনা

তুরস্কে পৌঁছালেন সালাহ, সমর্থকদের উন্মাদনা

সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব

সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব

কেন বাতিল হলো মিশরের গোল, আইন কি বলছে?

কেন বাতিল হলো মিশরের গোল, আইন কি বলছে?

আরও পড়ুন

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম