Logo
Logo
×

Advertisement

খেলা

তুরস্কে পৌঁছালেন সালাহ, সমর্থকদের উন্মাদনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

তুরস্কে পৌঁছালেন সালাহ, সমর্থকদের উন্মাদনা

Advertisement

লিভারপুলের অধ্যায় শেষে নতুন গন্তব্যে মোহাম্মদ সালাহ। মিশরের এই তারকা ফরোয়ার্ড তুরস্কের ট্রাবজোনস্পোরের সঙ্গে চুক্তি করতেই বুধবার ইস্তাম্বুলে যান ৩৪ বছর বয়সী এই তারকা।

ইস্তাম্বুল বিমানবন্দরে সালাহকে স্বাগত জানাতে জড়ো হয় শত শত সমর্থক। ব্যানার, জার্সি ও ক্লাবের পতাকা হাতে প্রিয় তারকার অপেক্ষায় ছিলেন তারা। এক সমর্থক এএফপিকে বলেন, ‘রাতভর কাজ শেষ করেই এখানে এসেছি। মোহাম্মদ সালাহর জন্য প্রয়োজনে আরেকটি রাতও না ঘুমিয়ে কাটাতে রাজি আছি।’

সালাহকে বহনকারী ব্যক্তিগত বিমানের ছবি প্রকাশ করে ট্রাবজোনস্পোর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘সালাহ মোড অন’। ক্লাবের নীল-মেরুন জার্সি গায়ে বিমানে বসে থাকা সালাহর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তুর্কি ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, সালাহকে দলে ভেড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ইস্তাম্বুলে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর তিনি ট্রাবজোন শহরে যাবেন। এরপর সবকিছু ঠিক থাকলে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন। চুক্তিতে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।

তুর্কি গণমাধ্যমগুলোর দাবি, নতুন চুক্তি অনুযায়ী বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন পাবেন সালাহ, যা ট্রাবজোনস্পোরের ইতিহাসের অন্যতম বড় আর্থিক চুক্তি হতে যাচ্ছে।

লিভারপুলে দীর্ঘ ৯ বছরে ৪৪২ ম্যাচে অংশ নিয়ে ২৫৭টি গোল করেন সালাহ। ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা মিশরের এই তারকা। প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৯৩, যার মধ্যে ১৯১টিই এসেছে লিভারপুলের হয়ে। ইংলিশ শীর্ষ লিগের সর্বকালের গোলদাতাদের তালিকায়ও তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ট্রাবজোনস্পোর এবার উয়েফা ইউরোপা লিগের প্লে-অফে খেলবে। ক্লাবটির আশা, সালাহর মতো বিশ্বমানের তারকার আগমনে নতুন মৌসুমে দেশীয় ও ইউরোপীয় প্রতিযোগিতায় শক্তিশালী চ্যালেঞ্জ গড়ে তুলতে পারবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

লিভারপুল ছেড়ে সালাহ কেন তুরস্কের চতুর্থ জনপ্রিয় ক্লাবে গেলেন

লিভারপুল ছেড়ে সালাহ কেন তুরস্কের চতুর্থ জনপ্রিয় ক্লাবে গেলেন

সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব

সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব

কেন বাতিল হলো মিশরের গোল, আইন কি বলছে?

কেন বাতিল হলো মিশরের গোল, আইন কি বলছে?

আরও পড়ুন

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম