Logo
Logo
×
   

Advertisement

খেলা

সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব

Advertisement

মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে পাওয়ার জন্য অবিশ্বাস্য এক প্রস্তাব দিয়েছে সুপার লিগ প্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর। মিসরীয় ফরোয়ার্ডকে দুই বছরে ১ কোটি ৭০ লাখ ইউরোর প্রস্তাব রাখা হয়েছে।

হয়তো পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সালাহ। 

সালাহকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে না ট্রাবজোনস্পোরকে। প্রায় এক বছরের মতো চুক্তির মেয়াদ থাকলেও লিভারপুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন মিশরের তারকা। গত ১ জুলাই থেকে ক্লাববিহীন সালাহ।

এর আগে বেসিকতাস জানিয়েছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত সম্মতিতে পৌঁছে গেছে তারা। এক বছরের জন্য ১০ মিলিয়ন ইউরো বেতন ঠিক করেছিল তারা। কিন্তু বেসিকতাসের চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর ঝাঁপিয়ে পড়ল এবং আরও ৭০ লাখ ইউরো বেশি দিতে প্রস্তুত। 

লিভারপুলে ৯ বছর কাটিয়ে ইউরোপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ। ২০১৯ সালে লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই মিসরীয় ফরোয়ার্ড ফ্রি ট্রান্সফারে নতুন  ঠিকানার খোঁজে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম