Logo
Logo
×

Advertisement

খেলা

জটলা ভেঙ্গে শেষ মুহূর্তে মেসির গোল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৩ পিএম

জটলা ভেঙ্গে শেষ মুহূর্তে মেসির গোল

Advertisement

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

এই ম্যাচের লাইভ আপডেট জানতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।

Advertisement

২২ জুন ২০২৬, ১৯:০১ পিএম

জটলা ভেঙ্গে শেষ মুহূর্তে মেসির গোল

জটলা ভেঙ্গে শেষ মুহূর্তে মেসির গোল

জটলা ভেঙ্গে শেষ মুহূর্তে মেসির গোল। ৯৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মেসির বাড়ানো বল থেকে আলভারেজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। এরপর মেসি একবার কিক নিলেও ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরে আসে, শেষে জটলা থেকে এক অসাধারণ গোল করেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল এখন মেসির, এই বিশ্বকাপেই করেছেন ২ ম্যাচে ৫ গোল। 

২২ জুন ২০২৬, ১৮:৫৬ পিএম

ডালাসের গ্যালারিতে শাকিরা

ডালাসের গ্যালারিতে শাকিরা

ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেল কলম্বিয়ান গায়িকা শাকিরা। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার খেলা দেখছেন গ্যালারিতে বসে তিনি। 

২২ জুন ২০২৬, ১৮:৪৯ পিএম

মেদিনা ও দি পল উঠলেন

মেদিনা ও দি পল উঠলেন

৮১ মিনিটে ফাকুন্দো মেদিনা ও রদ্রিগো দি পল উঠলেন। নামলেন নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস। 

২২ জুন ২০২৬, ১৮:৩৯ পিএম

নিকোর হেড একটুর জন্য খুঁজে পেল না জাল

নিকোর হেড একটুর জন্য খুঁজে পেল না জাল

৭৩ মিনিটে কর্ণার থেকে আসা বল নিকো গঞ্জালেজের মাথা ছুঁয়ে বারের একটু পাশ দিয়ে বেরিয়ে গেছে। 

২২ জুন ২০২৬, ১৮:৩৫ পিএম

উঠলেন মার্তিনেজ-রোমেরো, নামলেন আলভারেজ-ওতামেন্দি

৬৫ মিনিটে লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজ উঠে গেলেন। নামলেন হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেস।

এর আগে ৫৮ মিনিটে অস্বস্তি অনুভব করছিলেন আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তাকে তুলে নিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

২২ জুন ২০২৬, ১৮:২৪ পিএম

অস্ট্রিয়াকে গোল বঞ্চিত করল দিবু

অস্ট্রিয়াকে গোল বঞ্চিত করল দিবু

অস্ট্রিয়াকে গোল বঞ্চিত করল দিবু মার্টিনেজ। বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিকটি সেভ দেন আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ। 

২২ জুন ২০২৬, ১৮:১১ পিএম

বিরতির পর খেলা শুরু

বিরতির পর খেলা শুরু

বিরতির পর খেলা শুরু হয়েছে। মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা।

২২ জুন ২০২৬, ১৮:০৫ পিএম

এগিয়ে থেকেই বিরতিতে গেল আর্জেন্টিনা

লিওনেল মেসির আর্জেন্টিনা বিরতিতে গেল এগিয়ে থেকেই। মেসির পেনাল্টি মিসের পর খানিকটা এলোমেলো হয়ে গেলেও হাইড্রেশন ব্রেকের পর পায়ের তলায় মাটি খুঁজে পায় আর্জেন্টিনা। এরপর মেসির গোলে লিড নিয়ে তবেই বিরতিতে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

২২ জুন ২০২৬, ১৭:৪১ পিএম

গোল করে ক্লোসার রেকর্ড ভেঙে দিলেন মেসি

গোল করে ক্লোসার রেকর্ড ভেঙে দিলেন মেসি

গোলটা আসি আসি করছিল। অবশেষে তা এসে গেল।

লিওনেল মেসিই করলেন সেই গোলটা। বাম পাশ থেকে তাকে পাস দিয়েছিলেন উইঙ্গার। মাঝে একজন ডামি করলেন, বক্সের বাইরে বলটা গিয়ে পড়ে মেসির পায়ে। তিনি এরপর তা দারুণ এক শটে জড়ান অস্ট্রিয়ার জালে।

আর তাতেই রেকর্ড হয়ে গেল। লিওনেল মেসির দখলেই এখন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা!

২২ জুন ২০২৬, ১৭:২৮ পিএম

পরম আরাধ্য হাইড্রেশন ব্রেকে গেল আর্জেন্টিনা

সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি খানিকটা উষ্মাই প্রকাশ করেছিলেন হাইড্রেশন ব্রেক নিয়ে। তবে আজ বোধ করি এই ব্রেকটা পরম আনন্দেই বরণ করে নেবে আকাশী-সাদারা। কারণ শুরু থেকেই বেশ এলোমেলো ফুটবলই খেলেছে আর্জেন্টিনা!

২২ জুন ২০২৬, ১৭:২১ পিএম

গেগেনপ্রেসিংয়ে দিশেহারা আর্জেন্টিনা

মেসির পেনাল্টি মিস একটা কারণ হতে পারে, আর্জেন্টিনা এলোমেলো খেলছে এর পর থেকেই। আরও একটা কারণ অস্ট্রিয়ার গেগেনপ্রেসিং। আর্জেন্টাইনদেরকে তাদের স্বাভাবিক খেলা খেলতেই দিচ্ছে না কোচ রালফ রাংনিকের শিষ্যরা।

২২ জুন ২০২৬, ১৭:১০ পিএম

পেনাল্টি মিস করলেন মেসি

পেনাল্টি মিস করলেন মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। তবে ইতিহাস গড়া হলো না তার। পেনাল্টি মিস করলেন তিনি। 

বক্সের ডান পাশে শটটা নিয়েছিলেন। তা বেরিয়ে গেল লক্ষ্যের বাইরে দিয়ে। 

২২ জুন ২০২৬, ১৭:০৯ পিএম

পেনাল্টি পেল আর্জেন্টিনা

বক্সে ফাউলের শিকার হয়েছিলেন লাউতারো মার্তিনেজ। ভিএআর যাচাই করে এসে পেনাল্টি দিলেন রেফারি। 

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আরও পড়ুন

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম