Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৫৪ এএম

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফাইল ছবি

Advertisement

বিশ্বকাপের ইতিহাস নতুন করে লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। আর রেকর্ড ভাঙার পরপরই মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা নিজে।

জার্মান এই কিংবদন্তি বললেন, ‘আমি সবসময়ই বলে এসেছি মেসি কোনো সাধারণ খেলোয়াড় নয়। আমার কাছে লিও সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’

৪৮ বছর বয়সী এই সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ২০১৪ সাল থেকে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, ‘রেকর্ড একদিন ভাঙবেই। মেসি সেটা ভাঙুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমি সবসময় মেসির বড় ভক্ত।’

ডালাসের মাঠে ঐতিহাসিক রাতটা শুরু হয়েছিল একটু হোঁচট দিয়ে। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই পেনাল্টি মিস করলেন মেসি। তবে এই ব্যর্থতা তাকে দমাতে পারেনি। প্রথমার্ধেই ঘুরে দাঁড়িয়ে গোল করলেন তিনি।

৩৮তম মিনিটে গোল করে বিশ্বকাপে ১৭তম গোলের মালিক হলেন মেসি। আর ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোল করে মোট গোলসংখ্যা নিয়ে গেলেন ১৮-তে।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম