Logo
Logo
×

Advertisement

খেলা

পেনাল্টিটা হলে হয়ত পরের দুই গোল পেতাম না: মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৩৭ এএম

পেনাল্টিটা হলে হয়ত পরের দুই গোল পেতাম না: মেসি

ফাইল ছবি

Advertisement

লিওনেল মেসির রাতটা শুরু হয়েছিল বেশ বাজেভাবে। পেনাল্টি মিস করে রেকর্ডও গড়ে ফেলেছিলেন। তবে এরপর গোল করে সব পেছনে ফেললেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জেতালেন ২-০ গোলে।

ম্যাচের পর মেসি জানালেন, পেনাল্টি মিস করলে হয়ত পরের দুই গোল হতো না! বললেন, ‘সত্যি বলতে এটা যেভাবে হলো সেটা অসাধারণ। পেনাল্টি মিস করেছিলাম, হয়ত সেটা করলে পরের দুটো গোল পেতাম না। কে জানে! তবে জয়ে, নিজের অংশগ্রহণে এবং দলের পারফরম্যান্সে আমি খুশি।’

তবে রেকর্ডের চেয়ে দলের জয়কেই বড় করে দেখলেন মেসি। তিনি বললেন, ‘সবার আগে জয়ের জন্য খুশি। এটা খুব গুরুত্বপূর্ণ, কঠিন একটা জয় ছিল। সামনের পথের জন্য এটা আমাদের মানসিক শান্তি দিয়েছে। এটা বিশ্বকাপ, এখানে সব ম্যাচই সমান এবং তীব্র।’

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে স্কালোনির দল।

উল্লেখ্য, অস্ট্রিয়া ম্যাচের আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ড সমান করেছিলেন মেসি। ডালাসে সেই রেকর্ড একাই নিজের করে নিলেন ইন্টার মিয়ামির এই তারকা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম