Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির প্রশংসায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা বলল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

মেসির প্রশংসায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা বলল

Advertisement

লিওনেল মেসি যেন বয়সকে হার মানিয়ে এখনও বিশ্ব ফুটবলের শীর্ষ মঞ্চে নিজের আধিপত্য ধরে রেখেছেন। ৩৮ বছর বয়সেও বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি নিশ্চিত করেছেন নকআউট পর্বের টিকিট। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন তিনি।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করেছেন মেসি। ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এই অসাধারণ অর্জনের পর বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে প্রশংসায় মুখর হয়ে উঠেছে।

স্পেনের সংবাদমাধ্যম এএস মেসিকে অভিহিত করেছে ‘কিংবদন্তিদেরও কিংবদন্তি’ হিসেবে। তাদের মতে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাসে আরও একটি অনন্য অধ্যায় যোগ করেছেন আর্জেন্টাইন তারকা।

অন্যদিকে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাকে উল্লেখ করেছে ‘সবচেয়ে ঐতিহাসিক’ হিসেবে। পত্রিকাটির বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হয়ে আবারও নিজের অসাধারণত্বের প্রমাণ দিয়েছেন তিনি। এমনকি ২০৩০ সালের বিশ্বকাপেও তাকে মাঠে দেখার আকাঙ্ক্ষার কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

ফ্রান্সের জনপ্রিয় ক্রীড়া দৈনিক লেকিপ মেসির দীর্ঘস্থায়ী সাফল্যকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তাদের মতে, তিনি এমন এক ফুটবলার, যিনি সময়ের সীমাবদ্ধতা ও প্রচলিত ধারণাকে নিয়মিত চ্যালেঞ্জ করে যাচ্ছেন। তবে তারা মনে করিয়ে দিয়েছে, একক বিশ্বকাপে সর্বাধিক ১৩ গোলের জাস্ট ফন্টেইনের রেকর্ড এখনও তার নাগালের বাইরে।

আরও পড়ুন
বিশ বছর পরও শেষ হয়নি গল্প

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোও মেসির কীর্তিকে স্বীকৃতি দিয়েছে। ল্যান্স লিখেছে, ‘আবারও মেসি’, যেখানে তার ধারাবাহিক জাদুকরী পারফরম্যান্সের প্রশংসা করা হয়েছে। গ্লোবো শিরোনাম করেছে, ‘মেসি ১৮ বার’, এবং উল্লেখ করেছে যে নতুন এই রেকর্ড তাকে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ইতালির লা গাজেত্তা দেল্লো স্পোর্ত মেসিকে তুলনা করেছে ভিনগ্রহের একজন খেলোয়াড়ের সঙ্গে। তাদের ভাষ্য, ৩৮ বছর বয়সেও তিনি এমনভাবে খেলছেন যেন এখনও ক্যারিয়ারের সেরা সময় পার করছেন।

কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত লিখেছে, ‘মেসি প্রতিদিন আরও অমর হয়ে উঠছেন।’ তারা তার দীর্ঘ ক্যারিয়ার, অসাধারণ প্রতিভা এবং ফুটবলের প্রতি অবদানের প্রশংসা করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মনে করে, অস্ট্রিয়ার বিপক্ষে তার প্রথম গোলটিই বিশ্বকাপের গোলসংখ্যার নতুন রেকর্ডের সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আর দ্য সান ১৯৮৬ সালের ডিয়েগো ম্যারাডোনার যুগের সঙ্গে তুলনা করে লিখেছে, ‘এখন লিওর সময়’, যা বিশ্বকাপে নতুন এক মেসি-অধ্যায়ের ইঙ্গিত বহন করে।

পর্তুগালের এ বোলা খুব সংক্ষিপ্ত অথচ অর্থবহ শিরোনামে লিখেছে, ‘মেসি নতুন রাজা’।

বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলা মেসিকে ঘিরে এখন ফুটবলপ্রেমীদের কৌতূহল একটাই—তিনি আর্জেন্টিনাকে কতদূর নিয়ে যেতে পারবেন, আর ইতিহাসের পাতায় নিজের নামের পাশে আর কত নতুন অর্জন যোগ করবেন!

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

মেসিকে এবার নতুন ভূমিকায় দলে চাইছেন স্কালোনি

মেসিকে এবার নতুন ভূমিকায় দলে চাইছেন স্কালোনি

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম