|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করেছিল পর্তুগাল। ফলে জয়ের খাতা খোলা হয়নি তাদের৷
আজ উজবেকিস্তানের বিপক্ষে সে গেরোটা খোলার লক্ষ্যে মাঠে নামবে পর্তুগাল।
ম্যাচের লাইভ আপডেট জানতে চোখ রাখুন এই থ্রেডে।
২৩ জুন ২০২৬, ১৯:০৬ পিএম
৫-০ তে খেলা শেষ করল পর্তুগাল
পর্তুগাল ৫–০ উজবেকিস্তান (ফুল টাইম)। রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল। বাকি তিনটি গোলের একটি করে করেছেন নুনো মেনদেস ও রাফায়েল লিয়াও ও আরেকটি গোল হয়েছে আত্মঘাতী।
২৩ জুন ২০২৬, ১৮:৫৮ পিএম
পঞ্চম গোল পেল পর্তুগাল
পর্তুগাল ৫–০ উজবেকিস্তান
৮৭ মিনিটে বক্সের ভেতর ফাঁকায় ডান পায়ের শট রাফায়েল লিয়াওয়ের। বলটা ঘুরতে ঘুরতে উজবেকিস্তানের জালে।
রোনালদো একটু সামনেই দাঁড়িয়ে ছিলেন। তাকে না নিয়ে লিয়াও নিজেই ফিনিশ করলেন।
২৩ জুন ২০২৬, ১৮:৪৬ পিএম
রোনালদোকে হ্যাটট্রিক বঞ্চিত করলেন উজবেক গোলকিপার
ম্যাচের ৭৫ মিনিটে উজবেক গোলকিপার নেমাতভের শট রোনালদোর গায়ে লেগে বক্সেই ছিল, বলটি আবারও ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট নিয়েছিলেন রোনালদো। নেমাতভ দারুণভাবে ঠেকান। নইলে হ্যাটট্রিক হয়ে যেত রোনালদোর।
২৩ জুন ২০২৬, ১৮:৩৪ পিএম
পর্তুগালের চতুর্থ গোল
৬০ মিনিটে কর্নার থেকে বক্সে জটলার ভেতরে রোনালদো ও উজবেকিস্তান ডিফেন্ডারের গা ছুঁইয়ে বল জালে। উজবেকিস্তানের আত্মঘাতী গোল।
গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোল।
২৩ জুন ২০২৬, ১৮:২৬ পিএম
মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো
উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন রোনালদো।
মেসির দখলে ছিল এই রেকর্ড। গতকাল রাতেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।
২৩ জুন ২০২৬, ১৮:১৪ পিএম
বিরতির পর খেলা শুরু
রোনালদোর জোড়া ও নুনো মেনদেসের ফ্রি কিক গোলে উজবকিস্তানের বিপক্ষে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে গেছিল পর্তুগাল, বিরতির পর আবার খেলা শুরু।
২৩ জুন ২০২৬, ১৭:৫৭ পিএম
রোনালদোর জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে পর্তুগাল
প্রথম ম্যাচের পারফরম্যান্সের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সমালোচনার জবাব দারুণভাবে দিচ্ছেন তিনি। উজবেকিস্তানের বিপক্ষে বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করেছেন এ মহাতারকা। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল।
এ গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।
এর আগে উজবেকিস্তানের বিপক্ষে খেলা শুরুর ৬ মিনিটেই গোল পেয়ে যান রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটি তার ১৪৪তম গোল।
২৩ জুন ২০২৬, ১৭:৪১ পিএম
আবারও রোনালদোর গোল
জোড়া গোল করলেন রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে গোলটি করেন তিনি, এ নিয়ে এই বিশ্বকাপে দ্বিতীয় ও ৬ বিশ্বকাপে ১০ গোল করলেন রোনালদো।
ইউসেবিওকে ছাড়িয়ে গেলেন রোনালদো
উজবেকিস্তানের বিপক্ষে বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করেছেন এ মহাতারকা। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল।
এ গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।
২৩ জুন ২০২৬, ১৭:৩৯ পিএম
উজবেকিস্তানের গোল বাতিল
২০ গজ দূর থেকে দারুণ এক গোল করেছিলেন উজবেকিস্তানের আজিজ গানিয়েভ। পরে ভিএআর পর্যালোচনায় বাতিল হয় গোল। গোল করার আগে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করায় বাতিল হয় গোল।
২৩ জুন ২০২৬, ১৭:২৭ পিএম
ফ্রি কিক থেকে নুনোর গোল
১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে গেছে পর্তুগাল। নুনো মেন্দেসের দারুণ এক ফ্রি কিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা।
২৩ জুন ২০২৬, ১৭:১১ পিএম
রোনালদোর গোলে এগিয়ে গেল পর্তুগাল
অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল। ৫ মিনিটে তার এই গোল এল জোয়াও কানসেলোর যোগান থেকে।
প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ভিন্ন ছয় আসরে গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা।
দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটি তাঁর ১৪৪তম গোল।
