Logo
Logo
×

Advertisement

খেলা

৬ বিশ্বকাপে গোল করে রোনালদোর অনন্য কীর্তি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৪০ এএম

৬ বিশ্বকাপে গোল করে রোনালদোর অনন্য কীর্তি

বিশ্বকাপের ভিন্ন ছয় আসরে গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা।

Advertisement

জুয়াও কান্সেলোর ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে বল জালে পাঠালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নাম খোদায় হয়ে গেল ইতিহাসের পাতায়। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ভিন্ন ছয় আসরে গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা। 

হিউস্টনে মঙ্গলবার (২৩ জুন) ম্যাচের ষষ্ঠ মিনিটে উজবেকিস্তানের জালে বল পাঠিয়ে এ অর্জনে নাম লেখান ৪১ বছর বয়সি রোনালদো। 

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করে পর্তুগাল। ওই ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন রোনালদো। এতে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। এবার গোল করেই যেন সবকিছুর জবাব দিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। 

বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) পর্তুগালের হয়ে ১০ ম্যাচের গোল খরাও কাটল রোনালদোর। বিশ্বকাপে সব মিলিয়ে ২৪ ম্যাচে তার গোল হলো ১০টি। 

২০০৬ বিশ্বকাপে ছয় ম্যাচে একটি, ২০১০ সালে চার ম্যাচে একটি, ২০১৪ সালে তিন ম্যাচে একটি, ২০১৮ সালে চার ম্যাচে চারটি ও ২০২২ সালে পাঁচ ম্যাচে একটি গোল করেন রোনালদো। 

বিশ্বকাপের ভিন্ন পাঁচ আসরে গোল আছে লিওনেল মেসির। এবারের আসরে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার হয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক (১৮টি)।

প্রথম ফুটবলার হিসেবে এবার ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন মেসি। তার কয়েক ঘন্টা পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই স্বাদ পান রোনালদো। এবার নিজেই একটি প্রথমের জন্ম দিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

টাকার ভোটে জিতলেও ‘ব্যালন ডি’অর’ পাবেন না রোনালদো, জানাল কর্তৃপক্ষ

টাকার ভোটে জিতলেও ‘ব্যালন ডি’অর’ পাবেন না রোনালদো, জানাল কর্তৃপক্ষ

পেনাল্টি মিসের পর ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ রোনালদো

পেনাল্টি মিসের পর ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ রোনালদো

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

আরও পড়ুন

তিলক-নীতিশের জুটির রেকর্ডে ভারতের জয়

তিলক-নীতিশের জুটির রেকর্ডে ভারতের জয়

চার বছর পর ফিরেই ছিটকে গেলেন নরকিয়া

চার বছর পর ফিরেই ছিটকে গেলেন নরকিয়া

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

৪৬ বছর বয়সে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

৪৬ বছর বয়সে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম