Logo
Logo
×
   

Advertisement

খেলা

কষ্টার্জিত জয় তুলে নিয়ে কলম্বিয়ার নকআউট পর্ব নিশ্চিত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:০২ এএম

কষ্টার্জিত জয় তুলে নিয়ে কলম্বিয়ার নকআউট পর্ব নিশ্চিত

Advertisement

নকআউট পর্ব নিশ্চিত করতে মুখোমুখি হলো কলম্বিয়া-কঙ্গো। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কলম্বিয়া জয় পেয়ে ৩ পয়েন্টের সঙ্গে গ্রুপে শীর্ষ আছে, অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে ১ পয়েন্টের সঙ্গে গ্রুপে দুইয়ে আছে কঙ্গো।

এই ম্যাচে যে দলই জিতবে তারা গ্রুপ পর্বের শীর্ষস্থান দখল করবে এবং পরের রাউন্ডের জন্য নিজেদের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে।

ম্যাচের লাইভ আপডেট পেতে যুগান্তরের সঙ্গেই থাকুন-

কলম্বিয়া একাদশ
ভারগাস (গোলকিপার), মুনোজ, ডেভিডসন, লুকুমি, মোজিকা, পুয়ের্তা, জেফারসন, ররিয়াস, রদ্রিগেজ, দিয়াজ, সুয়ারেজ

কঙ্গো একাদশ
এমপাসি (গোলকিপার), বিসাকা, বেম্বা, তুয়ানজেব, কাপুয়াদি, মাসুয়াকু, মউতুসামি, মুকাউ, কায়েম্বে, বাকাম্বু, উইসা

Advertisement

২৪ জুন ২০২৬, ০৪:০৪ এএম

এক গোলেই জিতল কলম্বিয়া

এক গোলেই জিতল কলম্বিয়া

ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্টের সঙ্গে কে-গ্রুপের শীর্ষে উঠে গেল কলম্বিয়া। একইসঙ্গে এক ম্যাচ হাতে রেখেই রাউন্ড অব ৩২-এর টিকিট কাটলেন রদ্রিগেজ-দিয়াজরা।

২৪ জুন ২০২৬, ০৩:৩৯ এএম

ডেডলক ভাঙল কলম্বিয়া

ডেডলক ভাঙল কলম্বিয়া

অবশেষে গোলের দেখা পেল কলম্বিয়া। ম্যাচের ৭৬তম মিনিটে দানিয়েল মুনোজের দুর্দান্ত গোলে এগিয়ে গেল তারা।

২৪ জুন ২০২৬, ০৩:৩২ এএম

দ্বিতীয় হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল পায়নি কেউ

দ্বিতীয় হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল পায়নি কেউ

শটের বন্যা বইয়ে দিচ্ছে কলম্বিয়া। কিন্তু কঙ্গোর শক্তিশালী রক্ষণভাগ ও গোলকিপারের নৈপুণ্যে বারবার ব্যর্থ হচ্ছেন রদ্রিগেজ-দিয়াজ-সুয়ারেজরা।

ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র-তে আছে ম্যাচটি।

২৪ জুন ২০২৬, ০২:৫৪ এএম

গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ

গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ

একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি কলম্বিয়া। ফলে ০-০ স্কোরলাইনেই বিরতিতে গেল দু'দল।

প্রথমার্ধে ১৪টি শট চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কলম্বিয়া। দারুণভাবে রদ্রিগেজ-দিয়াজদের রুখে দিচ্ছে কঙ্গোর রক্ষণভাগ।

২৪ জুন ২০২৬, ০২:২৬ এএম

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল পায়নি কেউই

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল পায়নি কেউই

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়েই যাচ্ছে কলম্বিয়া। প্রথম ২৫ মিনিটে তারা শট নিয়েছে ৯টি। কঙ্গোর গোলরক্ষকের নৈপুণ্যে একাধিকবার রক্ষা পেয়েছে তার দল।

ম্যাচের ৭ম মিনিটে যদিও জালে বল জড়িয়েছিল কলম্বিয়া, তবে অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।

অন্যদিকে কঙ্গো এখনো আক্রমণ শুরু করতে পারেনি। তবে তাদের রক্ষণভাগ নিজেদের সর্বোচ্চটা দিয়েই রুখে দিচ্ছে রদ্রিগেজ-দিয়াজদের।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম