|
ফলো করুন |
|
|---|---|
ইকুয়েডরের বিপক্ষে জার্মানির একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ ইউলিয়ান নাগলসমান। তবে ফরোয়ার্ড দেনিজ উনদাভকে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। বিশ্বকাপে এ পর্যন্ত বদলি হিসেবে নেমে ৩ গোল করার পাশাপাশি ২টি গোল করিয়েছেন উনদাভ।
চোটের কারণে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ও নিকো শ্লটারবেকের জায়গায় একাদশে ঢুকেছেন ডেভিড রাউম ও আন্টোনিও রুডিগার। শ্লটারবেক চোটের কারণে বিশ্বকাপেরই বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।
জার্মানি একাদশ:
ম্যানুয়েল নয়্যার (গোলকিপার), ডেভিড রাউম, জোনাথন টাহ, আন্টোনিও রুডিগার, ইয়োশুয়া কিমিখ, আলেক্সান্ডার পাবলোভিচ, ফেলিক্স এনমেচা, ফ্লোরিয়ান ভির্টৎস,মাল মুসিয়ালা, লিরয় সানে ও কাই হাভার্টজ।
২৫ জুন ২০২৬, ২২:০১ পিএম
হেরে গেল জার্মানি, জিতল আইভরি কোস্ট
ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
অন্য ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মত নকআউটে গেল আইভরি কোস্ট।
২৫ জুন ২০২৬, ২১:৪৪ পিএম
পিছিয়ে পড়ল জার্মানি, এগিয়ে আইভরি কোস্ট
৭৮ মিনিটে গনজালো প্লাতার গোলে জার্মানির বিপক্ষে ২-১ গোলে এগিয়ে গেল ইকুয়েডর।
এই গ্রুপের অন্য ম্যাচে আইভরিকোস্ট ২ গোলে এগিয়ে আছে কুরাসাওয়ের বিরুদ্ধে।
৬৪ মিনিটে আইভরি কোস্ট ফরোয়ার্ড নিকোলাস পেপে দ্বিতীয় গোল করেন। ইব্রাহিম সানগারের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন পেপে।
২৫ জুন ২০২৬, ২১:৩১ পিএম
পেপের জোড়া গোলে এগিয়ে আইভরি কোস্ট
আইভরিকোস্ট ২–০ কুরাসাও
৬৪ মিনিটে আইভরি কোস্ট ফরোয়ার্ড নিকোলাস পেপে দ্বিতীয় গোল করেন। ইব্রাহিম সানগারের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন পেপে।
২৫ জুন ২০২৬, ২০:৫০ পিএম
সমতায় থেকে বিরতিতে জার্মানি, এগিয়ে আইভরি কোস্ট
‘ই’ গ্রুপের শেষ দুটি ম্যাচে নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোল সমতায় বিরতিতে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।
অন্য ম্যাচে ফিলাডেলফিয়ায় কুরাসাওয়ের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আইভরি কোস্ট। ম্যাচের ৭ মিনিটে নিকোলাস পেপের গোলে কুরাসাওয়ের বিপক্ষে এগিয়ে আছে আইভরিকোস্ট। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠতে এই ম্যাচে ড্র করলেই হবে আইভরিকোস্টের।
২৫ জুন ২০২৬, ২০:১৭ পিএম
এগিয়ে গেল আইভরিকোস্ট
ম্যাচের ৭ মিনিটে নিকোলাস পেপের গোলে কুরাসাওয়ের বিপক্ষে এগিয়ে আছে আইভরিকোস্ট। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠতে এই ম্যাচে ড্র করলেই হবে আইভরিকোস্টের।
২৫ জুন ২০২৬, ২০:১৩ পিএম
গোল পরিশোধ করল ইকুয়েডর
৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।
এর আগে ম্যাচের ২ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে।
২৫ জুন ২০২৬, ২০:০৬ পিএম
খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোল
খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোলে এগিয়ে গেল জার্মানি।
‘ই’ গ্রুপের শেষ দুটি ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ২টায়।
ফিলাডেলফিয়ায় আইভরিকোস্টের মুখোমুখি হয়েছে কুরাসাও।
