Logo
Logo
×
   

খেলা

১-১ গোলে ড্র হলো মিশর-ইরানের ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:০৫ এএম

১-১ গোলে ড্র হলো মিশর-ইরানের ম্যাচ

গ্রুপের শেষ দুই ম্যাচের আগে সবচেয়ে ভালো অবস্থানে আছে মিশর। দুই ম্যাচে এক জয় ও এক ড্র করে তাদের পয়েন্ট চার। গোল ব্যবধান মাইনাস তিন হলেও তারা গ্রুপের শীর্ষে।

ইরান দুটি ড্র করে পেয়েছে দুই পয়েন্ট। বেলজিয়ামও সমান দুই পয়েন্টে আছে, তবে গোল ব্যবধান মাইনাস সাত হওয়ায় তারা তৃতীয়। নিউজিল্যান্ড এক ড্র ও এক হার নিয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে।

আজ সকাল নয়টায় একই সময়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড-বেলজিয়াম ও মিশর-ইরান।

২৭ জুন ২০২৬, ০৫:০৫ এএম

১-১ গোলে ড্র হলো মিশর-ইরানের ম্যাচ

ইরান ইতিহাস গড়ার খুব কাছে চলে গিয়েছিল। তবে শেষমেশ দলটা আটকে গেল ভিএআরে। তিন ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে তারা এখন অপেক্ষায় আছে একটা মিরাকলের। 

এদিকে মিশর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে নকআউটের টিকিট কাটল প্রথম বারের মতো। 

২৭ জুন ২০২৬, ০৫:০৩ এএম

৫-১ গোলের জয় নিয়ে শীর্ষে থেকেই নকআউটে বেলজিয়াম

প্রয়োজন ছিল ৩ গোলের ব্যবধানের একটি জয়। বেলজিয়াম সেটা ভালোভাবেই করল। মুহূর্তের জন্য তারা গ্রুপের দ্বিতীয় স্থানে নেমে গেলেও শেষে লুকাকু আর সালমেকার্সের গোলে শীর্ষস্থান নিশ্চিত করেই তারা মাঠ ছেড়েছে। ৫-১ গোলের জয় নিয়ে তারা বনে গেছে জি গ্রুপের সেরা দল।

২৭ জুন ২০২৬, ০৫:০১ এএম

মিশরের জালে গোল জড়িয়ে ইতিহাসের খুব কাছে ইরান

ফ্রি কিক থেকে ভেসে আসা বলটা ঠেকিয়ে দিয়েছিল মিশর। সেটা জালে জড়িয়ে ইরানকে ইতিহাসের খুব কাছে নিয়ে গিয়েছিলেন সোজা খালিলজাদে। কিন্তু বাধ সাধল ভিএআর। সেখানে দেখা গেল শটের সময় খালিলজাদেহ ছিলেন অফসাইডে!

দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিতের খুব কাছে গিয়েও ফিরতে হলো তাদের। 

২৭ জুন ২০২৬, ০৪:৫৮ এএম

পঞ্চম গোলের দেখা পেয়ে গেল বেলজিয়াম

এবার সালমেকার্স। বক্সের ভেতর সুযোগটা পেতেই তিনি দারুণ এক শটে বল জড়ালেন জালে। ৪ গোলের ব্যবধান নিয়ে শীর্ষস্থানটা নিয়ে সব অনিশ্চয়তা দূর করে দিল বেলজিয়ানরা।

২৭ জুন ২০২৬, ০৪:৫১ এএম

লুকাকুর গোলে আবারও শীর্ষে ফিরে এল বেলজিয়াম

লুকাকুর গোলে আবারও শীর্ষে ফিরে এল বেলজিয়াম

গ্রুপ জি'র শীর্ষস্থান নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছেই বেলজিয়াম আর মিশরের। নিউজিল্যান্ড গোল করে মোহামেদ সালাহর দলকে খানিকটা আশা দেখিয়েছিল। তবে সে আশা টিকল মোটে ২ মিনিট। বক্সের ভেতর ভেসে আসা বলে দারুণভাবে মাথা ছুঁইয়ে নিউজিল্যান্ডের জালে বল জড়ান রোমেলু লুকাকু। সেই গোলেই আবার মিশরকে টপকে গ্রুপের শীর্ষে উঠে আসে বেলজিয়ানরা।

২৭ জুন ২০২৬, ০৪:৪৮ এএম

বেলজিয়ামের জালে নিউজিল্যান্ডের গোল, আবারও শীর্ষে মিশর

এলাইজা জাস্ট ইরানের বিপক্ষে করেছিলেন দুই গোল। এবার বেলজিয়ামের জালে বল জড়ালেন তিনি। বক্সের বাইরে থেকে তার দারুণ এক শট বেলজিয়ান রক্ষণকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। 

এই গোলে আবারও জি গ্রুপের দ্বিতীয় স্থানে চলে গেল বেলজিয়াম। শীর্ষে উঠে এল মিশর।

২৭ জুন ২০২৬, ০৪:৩৫ এএম

ডি ব্রুইনার গোলে মিশরকে টপকে গ্রুপের শীর্ষে বেলজিয়াম

ডি ব্রুইনার গোলে মিশরকে টপকে গ্রুপের শীর্ষে বেলজিয়াম

বক্সের বাইরে বলটা পেয়ে গিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। তার আগুনে শট গিয়ে আছড়ে পড়ল জালে। আর তাতেই মিশরকে টপকে বিশ্বকাপের জি গ্রুপের শীর্ষে উঠে গেল বেলজিয়াম। 

২৭ জুন ২০২৬, ০৪:২০ এএম

আবারও বেলজিয়ামের গোল, এবারও ত্রোসার্দ

আবারও বেলজিয়ামের গোল, এবারও ত্রোসার্দ

পেনাল্টি এরিয়ার ত্রোসার্দ অসাধারণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নেন এবং সঙ্গে সঙ্গে ভলিতে দুইজন অল হোয়াইটস ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান। ক্রোকম্বে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন, কিছুই করার ছিল না তার।

ছোট্ট একটা ভিএআর যাচাই হলো, কিন্তু গোল বহাল রইল! 

২৭ জুন ২০২৬, ০৪:০০ এএম

এগিয়ে থেকে বিরতিতে বেলজিয়াম, ইরান-মিশর ম্যাচে সমতা

গ্রুপের তিনটি দলই গোলের দেখা পেয়ে গেছে আজ। বেলজিয়াম নিউজিল্যান্ডের জালে বল জড়িয়েছে। এই লিড নিয়েই দলটা গেছে বিরতিতে।

ওদিকে ইরান মিশর ম্যাচে দুই দলই পেয়েছে একটি করে গোল। ১-১ সমতায় গেছে বিরতিতে।

এই অবস্থায় দুই ম্যাচ শেষ হলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মিশর। বেলজিয়াম গ্রুপ রানার্স আপ হয়ে যাবে শেষ ৩২-এ। ওদিকে ইরানকে মিরাকলের অপেক্ষা করতে হবে।

২৭ জুন ২০২৬, ০৩:৩৫ এএম

কর্নার থেকে বেলজিয়ামের গোল

কর্নার থেকে বেলজিয়ামের গোল

ওদিকে নিউজিল্যান্ড বেলজিয়াম ম্যাচে গোলের দেখা পেয়ে গেছে বেলজিয়ানরা। ম্যাচের ২৮ মিনিটে কেভিন ডি ব্রুইনার কর্নার থেকে হেড করে গোলটা করলেন লিয়ান্দ্রো থ্রোসার্দ।

২৭ জুন ২০২৬, ০৩:৩২ এএম

১৫ মিনিটে সমতা ফেরাল ইরান

১৫ মিনিটে সমতা ফেরাল ইরান

১৫ মিনিটে কত কী হয়ে গেল! মিশরের ইতিহাসের দ্রুততম বিশ্বকাপ গোল, পেনাল্টি সেভ ইরানের, এরপর এবার হলো ইরানের দ্রুততম বিশ্বকাপ গোল! 

বক্সের ভেতরে এজাতোলাহি বল পেয়ে যান। সময় ও জায়গা দুটোই ছিল তার। তিনি শট নেন, কিন্তু শোবেইর অসাধারণ সেভ করেন। তবে রিবাউন্ড বল গিয়ে পড়ে রেজাইয়ানের পায়ে, এবং তিনি সবচেয়ে দুরূহ কোণ থেকে বলটি জালে জড়ান!

প্রথম ম্যাচের গোলদাতা রামিন আবারও ত্রাতা হয়ে এলেন ইরানের জন্য!

২৭ জুন ২০২৬, ০৩:২৫ এএম

ইরানের পেনাল্টি ঠেকালেন মিশর গোলরক্ষক

তারেমি দারুণ চালাকিতে আবদেলমোনেমের পা থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করলে মিশরীয় ডিফেন্ডার বলের পরিবর্তে ইরানি স্ট্রাইকারকে ফাউল করেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন।
তারেমি পেনাল্টি কিকটি গোলকিপারের বাম দিকে মারেন, কিন্তু শোবেইর দুর্দান্তভাবে ডাইভ দিয়ে বলটি আটকে দেন। 

২৭ জুন ২০২৬, ০৩:২১ এএম

৫ মিনিটে এগিয়ে গেল মিশর

সালাহ বক্সের ঠিক ভেতর থেকে তার ট্রেডমার্ক বাঁ-পায়ের কার্লিং শটটি নেন যা সেভ হয়ে যায়, কিন্তু বলটি সাবেরের কাছে চলে আসে। তিনি দুর্বল শট নিলেও, কোনোমতে বলটি অসংখ্য পায়ের ফাঁক দিয়ে এবং অসহায় গোলকিপারের হাত ফসকে লাইন পার হয়ে যায়! ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যায় মিশর!

২৭ জুন ২০২৬, ০৩:০৫ এএম

কার সামনে কী সমীকরণ?

মিশর ইরানকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বেলজিয়াম নিউজিল্যান্ডকে কমপক্ষে তিন গোলে না হারাতে পারলে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে মিশর। হেরে গেলেও রানার্সআপ বা তৃতীয় হয়ে নকআউটে যেতে পারে।

ইরান মিশরকে হারালে ও অন্য ম্যাচে বেলজিয়াম পয়েন্ট হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইরান। বেলজিয়াম জিতলেও মিশরকে হারিয়ে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে ইরান, রানার্সআপ হওয়াটা নিশ্চিতই হয়ে যাবে। বেলজিয়াম পয়েন্ট হারালে ড্র করেও গ্রুপে রানার্সআপ হতে পারে ইরান।

বেলজিয়াম মিশর-ইরান ম্যাচ ড্র হলে নিউজিল্যান্ডকে অন্তত তিন গোলে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। জয় পেলেই নকআউট নিশ্চিত। মিশর জিতলে ড্র করেও নকআউটে যাবে।

নিউজিল্যান্ড ইরান না জিতলে বেলজিয়ামকে হারালে দ্বিতীয় রাউন্ডে উঠবে। হারলে বাদ, ড্র করলেও বাদ।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম