Logo
Logo
×
   

খেলা

যোগ করা সময়ে গোলের দেখা পেল কানাডা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৪৪ এএম

যোগ করা সময়ে গোলের দেখা পেল কানাডা

রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে মাঠে নামছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই কোনো দলের কাছেই। তাই নিজেদের সর্বোচ্চটা দিয়েই মাঠে লড়বে তারা।

এবারই প্রথমবার নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা একাদশ
উইলিয়ামস (গোলরক্ষক), মুদাউ, ওকোন, বোকাজি, মোদিবা, সিথোলে, মোকোয়েনা, মাসেকো, মোফোকেং, এপোলিস, মাকগোপা

কানাডা একাদশ
ক্রেপাউ (গোলরক্ষক), লারয়েয়া, করনেলিয়াস, বোম্বিতো, জহন্সটোন, মিলার, এস্তাকুইও, সালিবা, বুচানান, ওলুওয়াসেয়ি, ডেভিড

ম্যাচের লাইভ আপডেট পেতে যুগান্তরের সঙ্গেই থাকুন।

২৮ জুন ২০২৬, ২০:৫৭ পিএম

যোগ করা সময়ে গোলের দেখা পেল কানাডা

যোগ করা সময়ে গোলের দেখা পেল কানাডা

অবশেষে গোলের দেখা পেল কানাডা। একের পর আক্রমণ করতে থাকলেও ম্যাচের পুরো সময়ে একবারও লক্ষ্যভেদ করতে পারেনি কানাডা।

তবে যোগ করা সময়ে এসে দারুণ এক গোলে দলকে জয়ের পথে নেন স্টিফেন এস্তাকুইও।

২৮ জুন ২০২৬, ২০:২৮ পিএম

দ্বিতীয় হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোলশূন্য ড্র-তেই আছে ম্যাচ

দ্বিতীয় হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোলশূন্য ড্র-তেই আছে ম্যাচ

একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে কানাডা। তবে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ যেন আজ নিজেদের সেরা ফর্মে আছে। একাধিক সহজ সুযোগ তারা নষ্ট করেছে কানাডার।

৬৭ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র-তে আছে ম্যাচ।

২৮ জুন ২০২৬, ১৯:৫১ পিএম

প্রথমার্ধ শেষ হলো গোলশূন্য ড্র থেকেই

প্রথমার্ধ শেষ হলো গোলশূন্য ড্র থেকেই

প্রথমার্ধে গোলের দেখা পেল না কোনো দলই। একাধিক আক্রমণ করলেও দক্ষিণ আফ্রিকার শক্ত রক্ষণভাগের কাছে হার মানতে হয়েছে কানাডার আক্রমণভাগকে।

দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ এবং গোলকিপারের নৈপুণ্যে ম্যাচের প্রথম ভাগে গোল হজম করতে হয়নি দলকে।

হাফটাইমঃ কানাডা ০-০ দক্ষিণ আফ্রিকা

২৮ জুন ২০২৬, ১৯:২৫ পিএম

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল পায়নি কেউ

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল পায়নি কেউ

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দলই। দুই দলই একবার করে গোলপোস্ট লক্ষ্য করে শট চালিয়েছে, তবে বল জালে জড়াত পারেনি কেউই।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম