|
ফলো করুন |
|
|---|---|
এক গোলে এগিয়ে থেকে বিরতির পর মাঠে নেমেছে নরওয়ে। ৩৯তম মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন আন্তোনিও নুসা।
অন্যদিকে একাধিকবার আক্রমণের সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেনি আইভরি কোস্ট।
৩০ জুন ২০২৬, ১৯:০০ পিএম
হালান্ডের গোলে জিতল নরওয়ে
অবশেষে দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের গোলেই জয় পেল তার দল। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব ১৬-এর টিকিট কাটল নরওয়ে।
শেষ ষোলোর ম্যাচে নরওয়ের প্রতিপক্ষ ব্রাজিল।
৩০ জুন ২০২৬, ১৮:৪৮ পিএম
হালান্ডের গোল, নরওয়ে ২-১ আইভরি কোস্ট
ম্যাচের শেষভাগে এসে দলকে লিড এনে দিলেন আর্লিং হালান্ড। ৮৫তম মিনিটে এগিয়ে গেল নরওয়ে।
৩০ জুন ২০২৬, ১৮:৩৫ পিএম
সমতায় ফিরল আইভরি কোস্ট
ম্যাচের ৭৩তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেল আইভরি কোস্ট। দলকে সমতায় আনলেন আমাদ দিয়ালো।
৩০ জুন ২০২৬, ১৮:৩০ পিএম
দ্বিতীয় হাইড্রেশন ব্রেকঃ নরওয়ে ১-০ আইভরি কোস্ট
ম্যাচে সমতা আনার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে আফ্রিকান দলটি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় দ্বিতীয় হাইড্রেশন ব্রেক পর্যন্ত এক গোলে পিছিয়ে আছে তারা।
