Logo
Logo
×

Advertisement

খেলা

সমর্থকদের তোপ ও সরকারি তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

সমর্থকদের তোপ ও সরকারি তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ

দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক কোচ হং মিয়ুং-বো।

Advertisement

অনেক আশা নিয়ে ফিফা বিশ্বকাপে খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। এতে সমর্থকদের তোপের মুখে পড়েছে পুরো দল।

সমর্থকরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ দলটির সদ্য সাবেক কোচ হং মিয়ুং-বোর ওপর। এমন পরিস্থিতিতে দেশে নিরাপত্তা অভাব বোধ করায় হং যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে দাবি করেছে জংআং ডেইলি, চোসানবিজ, স্টার নিউজ কোরিয়াসহ দেশটির আরও কয়েকটি সংবাদমাধ্যম। 

ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরতেই তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার মুখে পড়েন হং মিয়ুং-বো। সমর্থকরা বিমানবন্দরে জড়ো হয়ে ‘হং আউট’ স্লোগান দিতে থাকেন।

‘হংয়ের বেতন ফেরত নেওয়া হোক’ লেখা প্ল্যাকার্ড হাতেও কয়েকজনকে দেখা যায়। এমনকি কেউ কেউ তাকে গাড়িতে ওঠার আগ পর্যন্ত গালি দিতে থাকেন।

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে হং মিয়ং-বো এরই মধ্যে পদত্যাগও করেছেন। তবু সমর্থকরা শান্ত না হওয়ায় দেশে ফেরার দুদিন পরেই যুক্তরাষ্ট্র চলে গেছেন।

স্টার নিউজ কোরিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া সব ম্যাচ খেলেছে মেক্সিকোয়। সেখান থেকেই সম্প্রতি তারা দেশে ফিরেছে। এরপর কয়েক দিন বিশ্রামে থাকার কথা থাকলেও বিপদ আঁচ করতে পেরে হং মিয়ুং-বো যুক্তরাষ্ট্রে চলে গেছেন, যেখানে তার পরিবার আগে থেকেই আছে। 

বিশ্বকাপে দলের এমন ভরাডুবি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ুং। 

তার মতে, যোগ্যতার পরিবর্তে পক্ষপাতিত্ব ও ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়াতেই এমন পরিণতি হয়েছে। দেশটির জাতীয় সংসদেও এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ফুটবল অঙ্গনে অভিযোগ উঠেছে, রাজনৈতিক চাপ এবং সরকারি তদন্তের শুনানি এড়াতেই হং মিয়ুং-বো যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আপনাদের অনেক কথাই বলতে চাই। তবে সেগুলো বলার জন্য উপযুক্ত সময় এখনো আসেনি।’ জাতীয় দলে অভ্যন্তরীণ কোন্দলের গুঞ্জনও নাকচ করে দেন হং মিয়ুং-বো।

তবে সংবাদমাধ্যমের দাবি, হং মিয়ুং-বো লস অ্যাঞ্জেলেসে পরিবারের কাছে গেলেও বর্তমান পরিস্থিতিতে তার এই সফরকে ‘বিদেশে পালিয়ে যাওয়া’ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ফুটবলের জন্য ঘটনাটি ‘আন্তর্জাতিক লজ্জা’ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

আরও পড়ুন

আজকের খেলা: ২১ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ২১ নভেম্বর ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী

টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী

বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ

বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম