Logo
Logo
×

Advertisement

খেলা

সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নাম লেখালেন নেইমার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:২১ এএম

সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নাম লেখালেন নেইমার

বিদায়ের রাতে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নিজের নামে লেখালেন নেইমার জুনিয়র।

Advertisement

ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের আশা ক্ষণিকের জন্য ফিরিয়েছিলেন বদলি হিসেবে নামা নেইমার জুনিয়র। তবে ততক্ষণে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সমতায় ফেরার মতো আর সময় মেলেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। সেই সঙ্গে বিশ্বকাপে ব্রাজিলের যাত্রাও থেমে যায় শেষ ষোলোতেই। হতাশার এই রাতে বিদায়ের বেদনার পাশাপাশি একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের নামে লেখালেন সান্তোসের এই তারকা।

রোববার রাতে নিউ জার্সিতে নরওয়ের কাছে ব্রাজিলের হার নেইমারের ক্যারিয়ারে একটি নেতিবাচক রেকর্ড যোগ করেছে। সান্তোসের ফরোয়ার্ড ম্যাচ শেষে মাঠে কেঁদেছেন, তিনি দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার যিনি চারটি বিশ্বকাপ খেলেও কোনো  শিরোপা জিততে পারেননি। এর আগে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন থিয়াগো সিলভা।    

৩৪ বছর বয়সি নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপে তার সেরা সাফল্য ছিল ব্রাজিলের মাটিতে হওয়া আসরে চতুর্থ স্থান অর্জন করা। অন্যদিকে থিয়াগো সিলভা খেলেছিলেন ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ আসরে। 

তবে নেইমার এবং পেলে হলেন একমাত্র ব্রাজিলিয়ান, যারা ভিন্ন চারটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। পেলে, নিল্তন সান্তোস, লেয়াও, কাস্তিলহো, কাফু, দজালমা সান্তোস এবং রোনালদো নাজারিও চার বা তার বেশি বিশ্বকাপ খেললেও তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

অবসরের পর নেইমার কী করবেন, জানালেন নিজেই

অবসরের পর নেইমার কী করবেন, জানালেন নিজেই

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

আরও পড়ুন

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম