Logo
Logo
×
   

Advertisement

খেলা

মেসি-এমবাপ্পে-হালান্ড, গোল্ডেন বুটের লড়াইয়ে কে শীর্ষে?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম

মেসি-এমবাপ্পে-হালান্ড, গোল্ডেন বুটের লড়াইয়ে কে শীর্ষে?

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বকাপে মাঠের লড়াই যত জমজমাট হচ্ছে, খেলোয়াড়দের গোল্ডেন বুট জয়ের দৌড়ও ততটাই রোমাঞ্চকর হয়ে উঠছে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড সাময়িকভাবে শীর্ষে ভাগ বসালেও, মিশর ম্যাচে নাটকীয় গোলের পর আবারও এককভাবে গোল্ডেন বুটের রেসে সবার ওপরে চলে গেছেন লিওনেল মেসি। 

আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ১৬-এর রোমাঞ্চকর ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া আলবিসেলেস্তেদের হয়ে সমতাসূচক গোলটি করেন লিওনেল মেসি। 

এর মাধ্যমে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই গোল করার অনন্য কীর্তি গড়লেন। একই সঙ্গে বিশ্বকাপে টানা ৯টি ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য রেকর্ডও নিজের করে নিলেন তিনি। 

বর্তমানে ৮ গোল নিয়ে তিনি গোল্ডেন বুটের তালিকায় এককভাবে এক নম্বরে রয়েছেন। ১৯৫৮ সালের বিশ্বকাপে জা্তে ফন্তেইনের এক টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড স্পর্শ করতে মেসির প্রয়োজন আর মাত্র ৫টি গোল। 

সমান ৭ গোল নিয়ে যৌথ দ্বিতীয় স্থানে এমবাপ্পে ও হালান্ড 

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের ১-০ ব্যবধানের কঠিন জয়ে একমাত্র জয়সূচক গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার ৫ ম্যাচে ৭ গোল নিয়ে মেসির সমান পজিশনে চলে এসেছিলেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। 

অন্যদিকে, ফুটবলের পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে লাইমলাইটে আসেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড। ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে দুর্দান্ত এক হেডে এবং শেষ মিনিটে আরেকটি চোখ ধাঁধানো গোল করে নিজের সপ্তম গোল পূর্ণ করেন হালান্ড। 

ফলে এমবাপ্পে ও হালান্ড যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। 

পেনাল্টি রেকর্ডে হ্যারি কেইনের ধাওয়া 

মেক্সিকোর বিপক্ষে ১০ জনের ইংল্যান্ডের ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার বর্তমানে ৬ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে ৪ নম্বরে অবস্থান করছেন। এই গোলের মাধ্যমে কেইন বিশ্বকাপে পেনাল্টি শ্যুটআউট ছাড়াই সবচেয়ে বেশি (৬টি) সফল পেনাল্টি কিকের নতুন রেকর্ড গড়লেন। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম