Logo
Logo
×

Advertisement

খেলা

আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:২১ পিএম

আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ

সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন

Advertisement

২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচ হয়ে উঠেছে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার লড়াই। ম্যাচটিতে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মিসরীয়দের প্রশ্ন তোলার পর থেকেই বিষয়টি ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

তবে এই বিতর্কে মিসরের পক্ষ নেননি সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মতো তিনিও মনে করেন, আর্জেন্টিনার ম্যাচে রেফারিং ছিল স্বচ্ছ ও ন্যায্য।   

আর্জেন্টিনার কাছে মিসরের ৩-২ ব্যবধানে হারের পর ম্যাচটি নিয়ে নানা সমালোচনা সামনে এলেও ইয়াকিন সেসব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। আর্জেন্টিনাকে রেফারিরা বাড়তি সুবিধা দেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সাধারণত মনে করি ম্যাচগুলো ন্যায্যই হয়। আজকাল ভিএআর এবং প্রযুক্তির সাহায্যে সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর্জেন্টিনার খেলার ধরন বেশ কঠিন ও আগ্রাসী। তারা প্রতিটি ম্যাচেই তাদের চতুরতা ও কৌশল দেখায়। তারা প্রচণ্ড আবেগ ও জেদ নিয়ে খেলে, আর আপনি যদি মাঠে তাদের সামনে শক্ত হয়ে দাঁড়াতে না পারেন, তবে তাদের হারানো কঠিন। কিন্তু আমি বলবো না যে সেখানে খারাপ বা নেতিবাচক কিছু ঘটেছে।’

রেফারিং নিয়ে ম্যাচপরবর্তী বিতর্ক প্রসঙ্গে সুইজারল্যান্ড কোচ আরও বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর কথা দিয়ে কিছু সমাধান করার চেষ্টা করা উচিত নয়। যা করার সুযোগ, তা খেলার ওই ৯০ মিনিটের মধ্যেই আসে। ম্যাচশেষে অপমান বা কাদা ছোড়াছুড়ি করা একেবারেই অর্থহীন।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আরও পড়ুন

কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম