Logo
Logo
×
   

খেলা

আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন সৌরভ, আনজুম ও পিটারসেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:০৫ এএম

আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন সৌরভ, আনজুম ও পিটারসেন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মর্যাদাপূর্ণ হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ভারতের নারী দলের সাবেক অধিনায়ক আনজুম চোপড়া এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন।

স্কটল্যান্ডের এডিনবরায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে আইসিসি তাদের হল অব ফেমে স্থান দেয়।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি তাদের অনন্য কৃতিত্বকে চিরস্মরণীয় করে রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মও ক্রিকেট ইতিহাসের সেরাদের সঙ্গে তাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়াকে নিজের জীবনের অন্যতম গর্বের অর্জন হিসেবে উল্লেখ করেছেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে নিজের নাম যুক্ত হওয়া সত্যিই বিশেষ অনুভূতির।

একইভাবে কেভিন পিটারসেন বলেন, আইসিসির এমন সম্মান পাওয়া তার জন্য অত্যন্ত গৌরবের। ক্রিকেটের কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পেরে তিনি নিজেকে সম্মানিত ও বিনয়ী বোধ করছেন।

অন্যদিকে আনজুম চোপড়া এই স্বীকৃতির জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার ক্রিকেটজীবনে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, এই সম্মান তাদের সবার প্রাপ্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .