Logo
Logo
×

Advertisement

খেলা

ওতামেন্দির হাতে থাকা ব্যানারে কী লেখা ছিল?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

ওতামেন্দির হাতে থাকা ব্যানারে কী লেখা ছিল?

বিতর্কিত এই পোস্টার নিয়ে সমালোচনা হচ্ছে। সংগৃহীত ছবি

Advertisement

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ঐতিহাসিক এই জয়ের পর মাঠের বাইরেও নতুন এক বিতর্কে জড়িয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি উসকে দেওয়া একটি ব্যানার হাতে উদযাপন করতে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবলারদের।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষে জিওভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দির হাতে দেখা যায় একটি ব্যানার। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’। বাংলায় যার অর্থ, ‘মালভিনাস (ফকল্যান্ড) আর্জেন্টিনার’।

ব্যানারটির পাশে দাঁড়িয়ে উদযাপন করেন অধিনায়ক লিওনেল মেসি, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজসহ দলের অন্য ফুটবলাররা। পরে ব্যানারটি গ্যালারিতে থাকা সমর্থকদের দিকেও তুলে দেওয়া হয়। অনেক সমর্থকের হাতেও একই ধরনের ব্যানার দেখা গেছে।

ম্যাচের আগে ফিফা স্টেডিয়ামে রাজনৈতিক বা উসকানিমূলক বার্তা বহনকারী ব্যানার ও প্রতীক প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। বিশেষ করে ফকল্যান্ড (মালভিনাস) যুদ্ধসংক্রান্ত ব্যানার বা বার্তা স্টেডিয়ামে না আনার নির্দেশনাও ছিল।

সে অবস্থায় কীভাবে এই ব্যানার মাঠে এলো এবং ফুটবলারদের হাতে পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ফকল্যান্ড, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, সেই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ কয়েক দশকের পুরোনো। ১৯৮২ সালে ৭৪ দিনের যুদ্ধে আর্জেন্টিনার ৬৪৯ এবং ব্রিটেনের ২৫৫ সেনা নিহত হন। যুদ্ধ শেষে দ্বীপটির নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতেই থেকে যায়।

এরপর থেকেই দুই দেশের রাজনৈতিক সেই বৈরিতার ছাপ বারবার পড়েছে ফুটবল মাঠে। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে ফকল্যান্ড ইস্যু প্রায়ই আলোচনায় এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম