Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে নিজের ফুটবল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম উচ্চারণ করলেন স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অর্জন তার উদ্দেশেও উৎসর্গ করেছেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। সেই গোলের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল নিকো উইলিয়ামসের। অতিরিক্ত সময়ের দ্বিতীয় ভাগে তার নিখুঁত হেড থেকে বল পেয়ে জালে জড়ান ফেরান তোরেস, আর তাতেই নিশ্চিত হয় স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবেগাপ্লুত নিকো বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি তিনি আমাদের এই ম্যাচ দেখেছেন। এই শিরোপার একটি অংশ আমি তার উদ্দেশেই উৎসর্গ করছি।’

ফাইনালে নিকো উইলিয়ামস ছিলেন স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রাণভোমরা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তিনি একবার বল জালে পাঠিয়েছিলেন। তবে সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়ে যায়। গোলটি বাতিল হলেও নিজের ছন্দ হারাননি এই স্প্যানিশ উইঙ্গার। কিছুক্ষণ পরই দারুণ এক হেড পাস থেকে ফেরান তোরেসকে গোলের সুযোগ তৈরি করে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নিজের বাতিল হওয়া গোল নিয়ে কোনো হতাশা নেই বলেও জানিয়েছেন নিকো। তার ভাষায়, ‘গোলটি বাতিল হয়েছে, তাতে আমার কোনো আক্ষেপ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বিশ্বকাপ জিতেছি। দলের এই সাফল্যের কাছে ব্যক্তিগত অর্জন বা হতাশার কোনো মূল্য নেই।’

বিশ্বকাপজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে স্পেনের আক্রমণভাগকে শক্তিশালী করেছেন নিকো উইলিয়ামস। ফাইনালেও নিজের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ম্যাচ শেষে নেইমারের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম