Logo
Logo
×
   

Advertisement

খেলা

স্পেন কি বিশ্বকাপের মূল ট্রফি দেশে নিয়ে গেছে?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম

স্পেন কি বিশ্বকাপের মূল ট্রফি দেশে নিয়ে গেছে?

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন। সংগৃহীত ছবি

Advertisement

আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বসেরা হওয়ার উদযাপন এখনও চলছে। স্প্যানিশরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশেও চলে গেছেন। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর কি তারা আসল বিশ্বকাপ ট্রফি দেশে নিয়ে গেছে?

উত্তর হচ্ছে ‘না’। ২০০৬ সাল থেকে চালু হওয়া ফিফার নিয়মে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী দল আসল ট্রফি স্থায়ীভাবে দেশে নিয়ে যেতে পারবে না। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আনুষ্ঠানিক ফটোসেশনে খেলোয়াড়রা আসল ট্রফি হাতে তুললেও পরে সেটি আবার ফিফার কাছেই ফেরত দিতে হয়।

এর বদলে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ১৮ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া একটি প্রতিরূপ। দেশে ফেরার পর বিজয় শোভাযাত্রা, সরকারি সংবর্ধনা এবং জনসমক্ষে এই প্রতিরূপ ট্রফিই প্রদর্শন করা হয়।

বর্তমানে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সংরক্ষিত রয়েছে। খুব সীমিত সংখ্যক মানুষ—বিশ্বকাপজয়ী খেলোয়াড়, রাষ্ট্রপ্রধান এবং ফিফার অনুমোদিত ব্যক্তিরাই কেবল এটি স্পর্শ করার সুযোগ পান।

২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছে স্পেন। রাজধানী মাদ্রিদে খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন খেলোয়াড়রা। তবে তাদের হাতে থাকবে আসল ট্রফি নয়, ফিফা প্রদত্ত স্বর্ণের প্রলেপ দেওয়া প্রতিরূপ ট্রফি।

১৯৭৪ সাল থেকে বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি ব্যবহার করা হচ্ছে। সেই বছর প্রথমবার এই ট্রফি জিতেছিল পশ্চিম জার্মানি। দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এই ট্রফি বানাতে সে সময় খরচ হয়েছিল প্রায় ৯,৩৯০ মার্কিন ডলার। বর্তমানে এর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার ডলার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম