Logo
Logo
×

Advertisement

খেলা

আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে ফিরছেন স্টিফেন ফ্লেমিং

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে ফিরছেন স্টিফেন ফ্লেমিং

আইপিএল ছেড়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে ফিরছেন স্টিফেন ফ্লেমিং।

Advertisement

আইপিএল ছেড়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে ফিরছেন স্টিফেন ফ্লেমিং। আইপিএলের দ্বিতীয় মৌসুম থেকে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব সামলেছেন ফ্লেমিং। কিন্তু এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। মহেন্দ্র সিংহ ধোনিদের দল ছেড়ে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন তিনি।

নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর তারই স্বদেশি ফ্লেমিংকে দায়িত্ব দিতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও এখনো চুক্তি হয়নি। তবে ইংলিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, সব ঠিক থাকলে ফ্লেমিংই হচ্ছেন নতুন কোচ। 

তিন সপ্তাহ পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। ফলে খুব একটা সময় বাকি নেই জো রুটদের হাতে। দ্রুত চুক্তি পাকা করে ফ্লেমিংকে কাজ শুরু করে দিতে হতে পারে। 

জানা গিয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ডওসন ও জনাথন ট্রট এবং অস্ট্রেলিয়ার টম মুডিকে টপকে জায়গা করে নিয়েছেন ফ্লেমিং। ইংল্যান্ডের প্রথম পছন্দ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ও দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট দলের কোচ তিনি। তাই ফ্লাওয়ার নিজেই সরে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারও আগ্রহ দেখাননি।

আইপিএলের সবচেয়ে সফল কোচ ফ্লেমিং। তার অধীনেই চেন্নাই পাঁচবার আইপিএল ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এবার একটি দেশের দায়িত্ব পেতে চলেছেন তিনি। তবে পাকিস্তান সিরিজের আগে ফ্লেমিং কাজ শুরু করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যত দিন না তিনি দায়িত্ব নেন, ততদিন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার তথা বর্তমানে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে দল সামলানোর নির্দেশ দিয়েছে বোর্ড।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইটক্লাব কাণ্ডে খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

নাইটক্লাব কাণ্ডে খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড

আরও পড়ুন

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম