দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম
দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)।
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে হং মিয়াং-বোর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিউল পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগের তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তদন্তকারীরা হং মিয়াং-বোর নিয়োগসংক্রান্ত নথি ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
২০২৪ সালে কেএফএ কয়েক মাস ধরে বিদেশি কোচ খোঁজার প্রক্রিয়া চালালেও শেষ মুহূর্তে সেই অনুসন্ধান বন্ধ করে দেয়। পরে সংক্ষিপ্ত এক বৈঠকের পর হং মিয়াং-বোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর থেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।
দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক বিশ্বকাপ অভিযানে হতাশাজনক পারফরম্যান্স এবং গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর বিষয়টি আবারও আলোচনায় আসে। এ নিয়ে অনুষ্ঠিত এক সংসদীয় শুনানিতে হং মিয়াং-বো বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে দলের ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধে নেন।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় জানায়, হং মিয়াং-বো এবং সাবেক কোচ জার্গেন ক্লিন্সম্যানের নিয়োগের ক্ষেত্রে কেএফএ নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেনি। যদিও সে সময় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে, কোচ নিয়োগের প্রক্রিয়ায় কোনো অনৈতিক বা বেআইনি হস্তক্ষেপ হয়েছিল কি না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেএফএ কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

