Logo
Logo
×

Advertisement

খেলা

ইনিংস ব্যবধানে হারের দিনে বড় সুখবর পেল বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম

ইনিংস ব্যবধানে হারের দিনে বড় সুখবর পেল বাংলাদেশ

সংগৃহীত

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ৫৪ রানে অলআউট হয়ে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে দিনটা একেবারে খারাপ হয়ে যায়নি দলের, তার কারণ বড় এক সুখবর। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে মূলত এই সুখবরটি পেয়েছে দল।

প্রথম দিনে ব্যাটিং করার সময় তাইজুলের আঙুলে চোট লাগে। এরপর বোলিংয়ে একটা ওভারও করতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নামতে পারেননি। তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা সংশয় ছিল। 

নাহিদ রানা এমনিতেই নেই এই সিরিজে। লিটন দাসকে নিয়ে আছে সংশয়। এর ওপর যদি তাইজুলও ছিটকে যেতেন, তাহলে আরও বিপাকে পড়ে যেত বাংলাদেশ। শেষমেশ তাকে নিয়ে সংশয় দূর হয়েছে অনেকটাই।

জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম জানিয়েছেন, তাইজুলের অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি আশাবাদী যে প্রথম টেস্টের আগেই তাইজুল পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বায়জিদুল বলেন, ‘প্রথম দিনের চোটের কারণে তাইজুলের যে ব্যথা ও ফোলাভাব ছিল, তা অনেকটাই কমে গেছে। প্রথম টেস্টের এখনো পাঁচ দিন বাকি আছে। তাই আমরা চার দিন সময় পাব তার চোট নিয়ে কাজ করার জন্য। আমরা আশা করছি, প্রথম টেস্টের আগেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’

প্রথম টেস্ট শুরু হবে ডারউইনে, ১৩ আগস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ম্যাকাইতে, ২২ আগস্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

আরও পড়ুন

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম