Logo
Logo
×

Advertisement

খেলা

সাদেকুল্লাহ-ইবরাহিমের সেঞ্চুরিতে আফগানিস্তানের রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম

সাদেকুল্লাহ-ইবরাহিমের সেঞ্চুরিতে আফগানিস্তানের রেকর্ড

Advertisement

সাদেকুল্লাহ অটল ও ইবরাহিম জাদরানের জোড়া সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৩৪৩ রানের রেকর্ড গড়েছে আফগানিস্তান ক্রিকেট দল।

ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের এটাই দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেল্লে স্টেডিয়ামে ৬ উইকেটে ৩৩৯ রান করেছিল আফগানরা।

বুধবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে সাদেকুল্লাহ অটল ও ইবরাহিম জাদরান ২২১ বল খেলে ২৩১ রানের রেকর্ড জুটি গড়েন। এই জুটিতে দুজনেই সেঞ্চুরি পূর্ণ করেন।

১১৮ বলে ১১টি চার আর একটি ছক্কার সাহায্যে ১০৭ রান করে ফেরেন ইবরাহিম জাদরান। ৪৫তম ওয়ানডে ক্যারিয়ারে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি।

দ্বিতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে দারুন ব্যাটিং করে যাওয়ায় সাদেকুল্লাহ অটল দেড়শো রানের কাছাকাছি গিয়ে হোচট খান। তিনি ১২০ বল খেলে ১৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১৪৩ রান করে সাজঘরে ফেরেন।

৪২.৫ ওভারে দলীয় ২৮৫ রানে সাদেকুল্লাহ আউট হওয়ার পর লেজের ব্যাটসম্যানরা সেভাবে হাল ধরতে পারেননি। যে কারণে চারশতাধিক রান করার সুযোগ হাতছাড়া করে আফগানরা।

ইনিংসের শেষ দিকে দারউইস রসুল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান ও হাশমতউল্লাহ শহিদিরা ব্যাটিং তাণ্ডব চালাতে না পারায় ৫০ ওভারে রেকর্ড ৩৪৩ রানে ইনিংস থামায় আফগানিস্তান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

১২ বছর পর আফগানিস্তানকে হারাল নেপাল

এশিয়ান গেমস ১২ বছর পর আফগানিস্তানকে হারাল নেপাল

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ জেতাটা এখনো বাকি: রশিদ খান

আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ জেতাটা এখনো বাকি: রশিদ খান

ইতিহাসে কখনো যা হয়নি, এমন ৫টি রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

ইতিহাসে কখনো যা হয়নি, এমন ৫টি রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম