Logo
Logo
×

Advertisement

খেলা

হালান্ডের ছবি থাকা প্যাকেটে পাওয়া গেল ৪৬৯ কেজি কোকেইন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম

হালান্ডের ছবি থাকা প্যাকেটে পাওয়া গেল ৪৬৯ কেজি কোকেইন

Advertisement

নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ডের জনপ্রিয়তার ছাপ এবার মিলেছে মাদক পাচারের ঘটনায়। ইকুয়েডরের পুলিশ কলম্বিয়া সীমান্তসংলগ্ন এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৬৯ কেজি কোকেইন জব্দ করেছে। চমকপ্রদ বিষয় হলো, জব্দ করা মাদকের প্যাকেটগুলোতে ছিল ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ডের ছবি।

পুলিশ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাকের গোপন কুঠুরি থেকে ৩৭০টি সবুজ প্যাকেট উদ্ধার করা হচ্ছে। প্রতিটি প্যাকেটেই দৃশ্যমান ছিল হালান্ডের ছবি। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে মাদক চালানের সঙ্গে হালান্ডের কোনো সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মাদক চোরাচালানে তারকা খেলোয়াড়, অভিনেতা কিংবা সেলিব্রিটিদের ছবি ব্যবহার করার ঘটনা নতুন নয়। অনেক সময় এসব ছবি পাচারকারী চক্রের পরিচয়, চালানের গন্তব্য কিংবা নির্দিষ্ট ক্রেতার সংকেত হিসেবে ব্যবহৃত হয়।

হালান্ড অবশ্য প্রথম ফুটবলার নন, যার ছবি মাদক বহনের প্যাকেটে পাওয়া গেল। এর আগে জব্দ করা মাদকের প্যাকেটেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছবি দেখা গিয়েছিল।

দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ইকুয়েডর। পুলিশের হিসাবে, জব্দ করা কোকেইনের স্থানীয় বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে এর মূল্য ১ কোটি ১০ লাখ ডলারের বেশি এবং ইউরোপের বাজারে প্রায় ১ কোটি ৯৬ লাখ ডলার হতে পারে।

ইকুয়েডরে মাদকবিরোধী অভিযানও জোরদার রয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির পুলিশ প্রায় ৮০ টন মাদক জব্দ করেছে। এর আগে ২০২৫ সালে প্রায় ২১৫ টন এবং ২০২৪ সালে প্রায় ২৯৫ টন মাদক জব্দ করা হয়েছিল। এসব চালানের বড় অংশই ছিল কোকেইন।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

৫৬ ম্যাচে ৬৪ গোল, হালান্ডকে থামাবে কে?

৫৬ ম্যাচে ৬৪ গোল, হালান্ডকে থামাবে কে?

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

হালান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল রেফারি সংস্থা

হালান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল রেফারি সংস্থা

হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি

হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি

হালান্ডের জোড়া গোলে ‘ডার্ক হর্স’ পোর্তোকে হারাল ম্যানসিটি

হালান্ডের জোড়া গোলে ‘ডার্ক হর্স’ পোর্তোকে হারাল ম্যানসিটি

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম