Logo
Logo
×
   

Advertisement

খেলা

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

Advertisement

মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংসের সম্পর্ক আইপিএলের ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ২০০৮ সালে টুর্নামেন্টের শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আছেন ভারতের সাবেক অধিনায়ক। তবে এবার খেলোয়াড়ের পরিচয়ের বাইরে চেন্নাইয়ের মালিকানায় অংশীদারত্ব চাওয়ার খবর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজ১৮-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ মালিকানা চেয়েছিলেন ধোনি। পরে সেই দাবি কমিয়ে ২০ শতাংশে আনা হয়। বিপরীতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রায় ৫ দশমিক ৫ শতাংশ অংশীদারত্ব দেওয়ার প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন, চেন্নাইয়ের বর্তমান মূল্যায়ন বিবেচনায় ২৫ শতাংশ মালিকানা চাওয়া অনেক বড় দাবি। এত বড় অংশীদারত্বের সঙ্গে বিপুল অর্থ জড়িত থাকায় ফ্র্যাঞ্চাইজির পক্ষে এমন প্রস্তাবে সম্মতি দেওয়া সহজ নয়।

তবে এশিয়া নেট নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ধোনি বিনা মূল্যে মালিকানা দাবি করেননি। বরং নিজের অর্থ ব্যয় করেই চেন্নাইয়ের অংশীদারত্ব কিনতে চেয়েছিলেন তিনি।

ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক অবশ্য কেবল মাঠের সাফল্যে সীমাবদ্ধ নয়। তার নেতৃত্বে দলটি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও দুবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই।

ফলে দীর্ঘদিনের এই সম্পর্কের পরও মালিকানার অংশীদারত্ব নিয়ে দুই পক্ষের মতবিরোধ তৈরি হওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। সমঝোতা না হলে ২০২৭ সালের আইপিএলের আগে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এমনকি ধোনি ভবিষ্যতে আইপিএলে খেলবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

৪৫ বছর বয়সি ধোনি চোটের কারণে চলতি মৌসুমের আইপিএলেও মাঠে নামতে পারেননি। এখন মালিকানার এই আলোচনা তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায়কে আরও আলোচনায় নিয়ে এসেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম