Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রিকেট মাঠে বল হাতে বিশ্ব রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

ক্রিকেট মাঠে বল হাতে বিশ্ব রেকর্ড

Advertisement

বয়স নিছকই একটা সংখ্যা মাত্র, তা প্রমাণ করলেন ইংলান্ড ও আয়ারল্যান্ডের মাঝখানে আইরিশ সাগরে অবস্থিত দেশ আইল অব ম্যানের ক্রিকেটার জোয়ান হিক্স। মাঠে নেমে বল হাতে ইতিহাস গড়লেন তিনি। গ্রিসের বিপক্ষে নারীদের কন্টিনেন্টাল কাপের ম্যাচে তার দুরন্ত বোলিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটমহলে।

গ্রুপ বির ম্যাচে গ্রিসকে মাত্র ৫২ রানে গুটিয়ে দেয় আইল অব ম্যান। মাত্র ১৫ ওভারেই শেষ হয়ে যায় গ্রিসের ইনিংস। আর সেই ধ্বংসযজ্ঞের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল ৫১ বছর বয়সি হিক্সের। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন হিক্স। শুধু তাই নয়, ৫০ বছর বয়স পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনি।

এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার পেসার বার্ট আইরনমঙ্গারের দখলে। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৫ উইকেট নেওয়ার সময় তার বয়স ছিল ৪৯ বছর ৩১৪ দিন। সেই নজিরই ভেঙে দিলেন হিক্স। মধ্যবয়সি এই ক্রিকেটারের উইকেট নেওয়া শুরু হয় ম্যাচের নবম ওভারে। চার রান করা লিডিয়া কাটসিমারিকে বোল্ড করেন তিনি। পরের ওভারে দ্বিতীয় বলেই সোফিয়া-নেফেলি জর্জোটাকে এলবিডব্লিউ করে ফেরান।

তৃতীয় ওভারে আসে আরও গুরুত্বপূর্ণ উইকেট। গ্রিসের ইনিংসে সর্বোচ্চ রান করা অ্যাঞ্জেলিকি-ইওয়ানা আরগিরোপৌলুকে ১৭ রানে বোল্ড করেন। শেষ ওভারে তখন তার প্রয়োজন আরও দুটি উইকেট। দ্বিতীয় বলেই থিওডোরা পারিসি-মেসিমেরিকে বোল্ড করেন। আর শেষ বলে আলেকসান্দ্রা কুরকৌলুকে বোল্ড করেই পূর্ণ করেন ঐতিহাসিক পাঁচ উইকেট। পঞ্চাশ পেরিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির কিন্তু বিরল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটার কারা?

ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটার কারা?

সর্বকালের সেরা ১০ উইকেটশিকারি বোলার যারা

সর্বকালের সেরা ১০ উইকেটশিকারি বোলার যারা

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

উপমহাদেশের রাজনীতির সেতুবন্ধনে ‘ক্রিকেট কূটনীতি’

উপমহাদেশের রাজনীতির সেতুবন্ধনে ‘ক্রিকেট কূটনীতি’

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন জন্টি রোডস

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন জন্টি রোডস

আরও পড়ুন

এল ক্লাসিকোর আগে বার্সেলোনাকে গুলের-এমবাপ্পের হুঁশিয়ারি

এল ক্লাসিকোর আগে বার্সেলোনাকে গুলের-এমবাপ্পের হুঁশিয়ারি

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটার কারা?

ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটার কারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম