Logo
Logo
×
   

Advertisement

খেলা

নারী এশিয়া কাপ

বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ম্যাচ দেখবেন যেভাবে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ম্যাচ দেখবেন যেভাবে

Advertisement

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুবাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এশিয়ার ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের মাঠের লড়াই ঘিরে সমর্থকদের মধ্যেও তৈরি হয় আলাদা উন্মাদনা। একসময় ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে উত্তাপ দেখা যেত, সময়ের সঙ্গে তা অনেকটাই ম্লান হয়েছে। সর্বশেষ দেখাতেও পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। তবে বাংলাদেশের বিপক্ষে আজকের সেমিফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার। তার বিশ্বাস, ভারতকে হারানোর মানসিকতা না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখার কোনো অর্থ নেই।

শারমিন বলেন, ‘আমরা যদি বিশ্বাসই না করি যে ভারতকে হারাতে পারি, তাহলে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখা উচিত নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এশিয়া কাপ জিততে হলে কোনো না কোনো পর্যায়ে ভারতের মুখোমুখি হতেই হবে। সেটা সেমিফাইনাল হোক কিংবা ফাইনাল। তাই নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে দলের সেমিফাইনালে ওঠায় আনন্দ প্রকাশ করেছেন পেসার মারুফা আক্তারও। ভারতের বিপক্ষে জিততে পারলে ফাইনালের টিকিট নিশ্চিত হবে—এমন সমীকরণ সামনে রেখে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় তার।

মারুফা বলেন, ‘আমি খুশি। আমরা সেমিফাইনালে উঠেছি। ভারতের সঙ্গে জিতলে ফাইনাল। আমি ব্যক্তিগতভাবে যেভাবে দলকে দিয়ে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবেই অবদান রাখতে পারি।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম