Logo
Logo
×

Advertisement

খেলা

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর খেলতে পারবেন না ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। দীর্ঘদিন পর চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সিরিজের মাঝেই আবারও ইনজুরিতে পড়েছেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার।

শুধু আফগানিস্তানের বিপক্ষে সিরিজই নয়, বরং নতুন এই চোটের কারণে আসন্ন এশিয়ান গেমসে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে প্রায় দুই মাস ধরে পুনর্বাসন ও ফিটনেস কার্যক্রম চালিয়েছিলেন বরুণ। এরপর জাতীয় দলে ফিরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন তিনি। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন এই স্পিনার।

তবে নতুন করে চোট পাওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি ভারতীয় দল। তাই তাকে সিরিজের বাকি অংশ থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারই তাকে বেঙ্গালুরুতে পাঠানো হবে। সেখানে মেডিকেল দলের সদস্যরা তার চোট পরীক্ষা করে পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এই ইনজুরির ফলে ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়ান গেমসে বরুণের খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। মেডিকেল পরীক্ষার পর পাওয়া চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতেই নির্ধারণ করা হবে, তিনি এশিয়ান গেমসের মূল স্কোয়াডে থাকতে পারবেন কি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

১২ বছর পর আফগানিস্তানকে হারাল নেপাল

এশিয়ান গেমস ১২ বছর পর আফগানিস্তানকে হারাল নেপাল

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আরও পড়ুন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম