Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ আমাদের তেমন কোনো সুযোগই দেয়নি: কামিন্স

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

বাংলাদেশ আমাদের তেমন কোনো সুযোগই দেয়নি: কামিন্স

Advertisement

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি জয় তুলে নেয়। সেই ম্যাচে হেরে গেলেও অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না বলে জানিয়েছেন দলটির টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যায় বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি তানজিদ হাসান তামিমের অসাধারণ সেঞ্চুরি বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো তারকারা। তবুও ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তবে এই হারের কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতিকে দেখছেন না কামিন্স।

‘কিপিং ইট ক্রিকেট’ পডকাস্টে অজি অধিনায়ক বলেন, ব্রিসবেনে তারা যথেষ্ট ভালো প্রস্তুতি নিয়েছিলেন। অ্যাশেজ কিংবা বাংলাদেশের বিপক্ষে সিরিজ—দুই ক্ষেত্রেই তাদের প্রস্তুতির ধরন একই থাকে। তাই প্রস্তুতিতে কোনো কমতি ছিল বলে তিনি মনে করেন না।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। হাসান মাহমুদ একাই ৬ উইকেটসহ ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে অস্ট্রেলিয়াকে চাপে রাখেন। ফলে ঘুরে দাঁড়ানোর তেমন কোনো সুযোগই পায়নি স্বাগতিকরা।

বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করলেও নিজেদের সেরাটা দিতে না পারার আক্ষেপ রয়েছে কামিন্সের। তিনি বলেন, ‘আমার শুধু মনে হয়, আমরা সেরাটা দিতে পারিনি। বাংলাদেশ দারুণ খেলেছে এবং আমাদের তেমন কোনো সুযোগ দেয়নি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

এশিয়ান গেমস মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

আরও পড়ুন

এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

এশিয়ান গেমস মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ফিফা আসিয়ান কাপ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম