Logo
Logo
×
   

Advertisement

খেলা

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি করায় কঠিন শাস্তি পেল সৌদি ক্লাব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি করায় কঠিন শাস্তি পেল সৌদি ক্লাব

Advertisement

পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য ও স্লোগানের ঘটনায় শাস্তির মুখে পড়েছে সৌদি আরবের ক্লাব আল-তাউন। আল-হিলালের বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে জোটাকে নিয়ে কটূক্তির অভিযোগে ক্লাবটিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিজেদের পরবর্তী দুই ম্যাচ দর্শকবিহীন মাঠে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

আল-হিলালের বিপক্ষে আল-তাউনের ৬-০ গোলের পরাজয়ের ম্যাচে ঘটনাটি ঘটে। জোটার ঘনিষ্ঠ বন্ধু এবং আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করেই সমর্থকদের একটি অংশ আপত্তিকর স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সৌদি ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার পর আল-নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ফুটবল লিগ কর্তৃপক্ষকে অবশ্যই এ ধরনের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা এমন আচরণ করে, তাদের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া উচিত নয়।

জোটার শেষকৃত্যে কফিন বহনকারীদের মধ্যে ছিলেন নেভেস। ম্যাচ শেষে গ্যালারির ওই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এমন আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের এরপর প্রার্থনা করতে যাওয়া উচিত নয়—এমনটাই তিনি আশা করেন।

এদিকে মাঠের পারফরম্যান্সেও চলতি মৌসুমে ভালো সময় কাটছে না আল-তাউনের। আল-হিলালের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর লিগের প্রথম সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। পয়েন্ট টেবিলে তারা রয়েছে ১৭তম অবস্থানে।

এমন হতাশাজনক শুরুর পর কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তার স্থলাভিষিক্ত হয়েছেন দলের সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম