Logo
Logo
×
   

Advertisement

খেলা

ইয়ামালের ব্যালন ডি’অর দাবিকে সমর্থন বার্সা কোচ ফ্লিকের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

ইয়ামালের ব্যালন ডি’অর দাবিকে সমর্থন বার্সা কোচ ফ্লিকের

ফাইল ছবি

Advertisement

লামিন ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের দাবির পর তাকে সমর্থন জানালেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। একই সঙ্গে ১৯ বছর বয়সি এই তরুণের আত্মবিশ্বাসকে অহংকার হিসেবে দেখার বিষয়টিও নাকচ করেছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে ইয়ামাল বলেছিলেন, তিনি ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে বিশ্বের সেরা খেলোয়াড়। তবে এ বছর ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা তারই বেশি বলে দাবি করেন তিনি।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক অনুষ্ঠানে দেওয়া হবে এই পুরস্কার। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও প্যারিস সাঁ-জার্মাঁর উসমান ডেম্বেলেসহ আরও কয়েকজন এবার পুরস্কারের দৌড়ে রয়েছেন।

ফ্লিক বলেন, সে সৎ, তার আত্মবিশ্বাস আছে। সে এই মৌসুমে দেখিয়েছে, সে কতটা ভালো।  সে অসাধারণ। সে এটি পাওয়ার যোগ্য এবং আমারও মনে হয় সে যোগ্য।  আমাদের সঙ্গে দুটি শিরোপা—লা লিগা ও স্প্যানিশ সুপারকাপ—জিতেছে, স্পেনের জাতীয় দলের হয়ে বিশ্বকাপও জিতেছে। তাহলে কেন নয়?

ইয়ামালের আত্মবিশ্বাস মাঠেও দেখা যায় উল্লেখ করে ফ্লিক বলেন, একজন, দুজন কিংবা তিনজন প্রতিপক্ষের মুখোমুখি হলেও স্টেডিয়ামে সবাই বলে ওঠে, বাহ! এটাই লামিনে। আমি তাকে সমর্থন করব। 

গত মৌসুমে ফ্লিক বলেছিলেন, অহংকার সাফল্যকে ধ্বংস করে। তবে ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের প্রচেষ্টা তার খেলায় ব্যাঘাত ঘটাবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আমি আশা করি তা হবে না। আমরা যেটা আমাদের হাতে আছে, সেটাতেই মনোযোগ দিচ্ছি—প্রতিদিন কঠোর পরিশ্রম করা।

নতুন মৌসুমে ইয়ামালের পারফরম্যান্সও নজরকাড়া। ছয় ম্যাচে ইতোমধ্যে সাত গোলss করেছেন তিনি। ফ্লিক বলেন, এখন সে জানে কখন সঠিক জায়গায় থাকতে হবে। বল যখন বাঁ দিকে থাকে এবং সে গোলের কাছাকাছি অবস্থান নেয়, তখন তার গোল করার সুযোগ বাড়ে। তার ফিনিশিং অসাধারণ।

সূত্র: ইএসপিএন

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম