Logo
Logo
×

Advertisement

খেলা

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

ছবি: সংগৃহীত

Advertisement

ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ইতালির তরুণ চালক কিমি আন্তোনেল্লি। মাত্র ২০ বছর বয়সে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এ প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছেন মার্সিডিজের এই চালক।

রোববার (১ নভেম্বর) মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় স্থান অর্জন করেই শিরোপা নিশ্চিত করেন আন্তোনেল্লি। রেসে তার আগে ছিলেন রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন ও লুইস হ্যামিল্টন। তবে চারটি রেস বাকি থাকতেই পয়েন্ট তালিকায় সতীর্থ জর্জ রাসেল ও ফেরারির হ্যামিল্টনকে পেছনে ফেলে অপ্রতিরোধ্য অবস্থানে পৌঁছে যান তিনি।

শিরোপা নিশ্চিত হওয়ার পর দলের রেডিওতে আবেগাপ্লুত কণ্ঠে আন্তোনেল্লি বলেন, ‘আমরা পেরেছি, আমরা পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ।’

মেক্সিকো সিটিতে রেস শেষে তিনি বলেন, ‘মার্সিডিজ ও আমার পরিবার ছাড়া আজ আমি এখানে আসতে পারতাম না। কী বলব বুঝতে পারছি না। এই অর্জন এখনো ঠিকভাবে উপলব্ধি করার চেষ্টা করছি। অসাধারণ একটি মৌসুম কাটিয়েছি।’

আন্তোনেল্লির এই অর্জনের মধ্য দিয়ে ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো কোনো ইতালীয় চালক এফ১ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। এর আগে ২০১০ সালে মাত্র ২৩ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে কম বয়সী শিরোপাজয়ীর রেকর্ড গড়েছিলেন জার্মানির সেবাস্টিয়ান ভেটেল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন আন্তোনেল্লি।

ফর্মুলা ওয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা স্তেফানো দোমেনিকালি বলেন, ‘৭৩ বছর ধরে আমাদের দেশ এই মুহূর্তের অপেক্ষায় ছিল। আজ পুরো জাতি আমাদেরই একজনের এমন অসাধারণ অর্জন উদ্যাপন করবে।’

তিনি আরও বলেন, আন্তোনেল্লির নাম এখন থেকে এই খেলার কিংবদন্তিদের সঙ্গে উচ্চারিত হবে। ফর্মুলা ওয়ানের ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা হলো, আর আমার বিশ্বাস, এটি কেবল অসাধারণ এক উত্তরাধিকারের শুরু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ সেনা নিহত

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ সেনা নিহত

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

ইতালিতে ৫০ লাখ ডলারের মদ চুরি

ইতালিতে ৫০ লাখ ডলারের মদ চুরি

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

ইন্ডিয়া টুডের বিশ্লেষণ জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

আরও পড়ুন

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম