Logo
Logo
×
   

Advertisement

খেলা

অস্ট্রেলিয়া সিরিজে নেই দক্ষিণ আফ্রিকার তারকা পেসার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

অস্ট্রেলিয়া সিরিজে নেই দক্ষিণ আফ্রিকার তারকা পেসার

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না দলের অভিজ্ঞ ডানহাতি পেসার লুঙ্গি এনগিডি। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি।

ঘরোয়া প্রথম শ্রেণির একটি ম্যাচ চলাকালে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন এনগিডি। পরবর্তীতে স্ক্যান করানোর পর জানা যায়, চোট থেকে সেরে উঠতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর আগে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা ও ওটনেইল বার্টমানও।

আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের আগে এনগিডিকে ফেরানোর বিষয়ে তার পুনর্বাসন ও ফিটনেসের ওপর নজর রাখবে দলীয় ম্যানেজমেন্ট।

এনগিডির বিকল্প হিসেবে তরুণ পেসার এনকোবানি মোকোয়েনাকে দলে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ওয়ানডে অভিষেক হয় তার। এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলে একটি উইকেট নিয়েছেন এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৪ সেপ্টেম্বর ডারবানে। এরপর ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ এবং ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম