Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

Advertisement

বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি। দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছোঁয়া এই স্পিনার এবার গড়লেন অনন্য নজির।

নারীদের টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে মেগান শুটকে ছাড়িয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন তার। আজ মঙ্গলবার নারী ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখা চারানির এবারের হালনাগাদে ১৮ রেটিং পয়েন্ট বেড়েছে। ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট এখন ৮১৭।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ডটি এতদিন ছিল অস্ট্রেলিয়ান পেসার শুটের, ৮০৬। তাকে টপকে বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন চারানি।

চারানি ও শুট ছাড়া টি-টোয়েন্টিতে ৮০০ পয়েন্ট স্পর্শ করতে পেরেছেন আর কেবল একজন। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোনের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮০২।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে ভারতকে স্বর্ণপদক এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চারানি। শ্রীলংকার বিপক্ষে ফাইনালে স্রেফ ১৩ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। আসরে তিন ম্যাচ খেলে তার প্রাপ্তি ৮ উইকেট।

ফাইনালে তিন উইকেট নেওয়া দীপ্তি শার্মা ৭৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে সোফি এক্লেস্টোনের পয়েন্ট ৭২৩।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন স্মৃতি মান্ধানা। লংকানদের বিপক্ষে ফাইনালে ৭৯ রান করে বাঁহাতি স্টাইলিশ ব্যাটার এক ধাপ এগিয়ে আছেন ঠিক পঞ্চম স্থানে।

আগের মতো ব্যাটসম্যানদের মধ্যে চূড়ায় অস্ট্রেলিয়ার বেথ মুনি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। 

ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে যথারীতি শীর্ষে মান্ধানা। বোলারদের তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। আর অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে অ্যাশলি গার্ডনার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

সেঞ্চুরির সেঞ্চুরি করতে আর কত ম্যাচ পাবেন কোহলি

সেঞ্চুরির সেঞ্চুরি করতে আর কত ম্যাচ পাবেন কোহলি

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

আরও পড়ুন

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

কোহলির চোখে সেরা যারা

কোহলির চোখে সেরা যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম