Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

সংগৃহীত

Advertisement

আবেগে ভরা একটি রাতের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দল জিতেছে ৩-০ গোলে। 

এই ম্যাচে মেসি প্রথমে গোল করিয়েছেন আরেক অবসরে যাওয়া কিংবদন্তি নিকলাস ওতামেন্দিকে। এরপর নিকো পাজ তার পাস থেকে করেছেন গোল। শেষে পেনাল্টি থেকে করেছেন শেষ গোলটা। বিদায়টা রাঙিয়েছেন ভালোভাবেই।

ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি মেসিকে ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। আর্জেন্টিনাকে বড় এক সুখবরও দিয়েছেন তিনি। নিজের থাকা নিয়ে তিনি একটি ইঙ্গিত দেন।

স্কালোনি বলেন, ‘সব ঠিক থাকলে আমি কোচ হিসেবে থাকব। মেসি যে ইতিহাস রেখে যাচ্ছেন, তা অসাধারণ। আমি এটা নিয়েই থাকব। খেলার মাঠে এর মতো আর কিছু হবে না। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।’

স্কালোনির চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে আরেকটি বিশ্বকাপ চক্রের জন্য রাখতে চায়। তবে স্কালোনি শুধু বলেছেন, এ নিয়ে ‘এখনো নতুন কোনো খবর নেই’।

মেসিকে ছাড়া পথ যে কঠিন হবে, তা মানছেন কোচ। তিনি বলেন, ‘এটা কঠিন হবে, মেসি নিজেই আজ সেটা বলেছেন। গত কয়েক বছরে আমরা যা দেখেছি, তা স্বাভাবিক নয়। কঠিন সময় আসতে পারে। আমরা তা মোকাবিলা করতে সক্ষম। নতুন ও তরুণ খেলোয়াড়েরা আমাদের অনেক কিছু দেবে। কিন্তু মেসিকে পাশে পাওয়ার অনুভূতি অতুলনীয়। এটা অন্য কিছুর সঙ্গে তুলনা করা খুব কঠিন। মানুষকে বোঝানোও কঠিন। এটা নিজে অনুভব করতে হয়। আমরা যতই ভালো দল গড়ি, এই অনুভূতির সঙ্গে তার তুলনা চলে না।’

তিনি আরও বলেন, ‘নতুন যেসব ছেলে উঠে আসছে, তাদের নিয়ে আমরা দারুণ একটি দল গড়তে পারি। কিন্তু ওই আভা আমি জীবনে আর দেখিনি। মেসি যা তৈরি করেন, তা আর থাকবে না। আমরা নতুন উপায় খুঁজব, তবে সেই অনুভূতি থাকবে না। তাকে পাশে পাওয়াটা অবিশ্বাস্য ছিল। এখন আমাদের তাকে ছাড়াই এগোতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম