Logo
Logo
×

Advertisement

খেলা

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

লিটন দাস তুলে নিয়েছেন অর্ধশতক।

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ৩০০ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ। একসময় ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে লড়াইয়ে ফেরান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন তুলে নিয়েছেন অর্ধশতক। তবে মিরাজের বিদায়ে আবারও চাপে পড়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) ম্যাচের প্রথম দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭২.২ ওভারে ৬ উইকেটে ৩০০ রান। লিটন ব্যাট করছেন ৫০ রানে, আর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন নাঈম হাসান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম মিলে গড়েন শতরানের জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭১ বলে ৮৩ রান করেন তানজিদ। তবে সেঞ্চুরির সুযোগ তৈরি করেও ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। 

অন্য প্রান্তে সাদমানও তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৬৭ রান করে জিয়া-উর-রহমানের দারুণ ক্যাচে বিদায় নেন এই ওপেনার। প্রথম সেশনে ১ উইকেটে ১৩৪ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ।

কিন্তু দ্বিতীয় সেশনে দৃশ্যপট বদলে যায়। মুমিনুল হক ৩৯ রান করে ফিরলে শুরু হয় বিপর্যয়। এরপর শূন্য রানে বোল্ড হন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেনও ২৯ রান করে আউট হলে মাত্র ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ২২৫ রানে ৫ উইকেটে পরিণত হয় বাংলাদেশের সংগ্রহ।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন ও মিরাজ। দুজনের ব্যাটে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ জুটি। তবে ইসমত আলমের বলে বোল্ড হয়ে ২৮৭ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজের বিদায়ের পর লিটনের ওপরই এখন বড় সংগ্রহের আশা বাংলাদেশের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে যা হয়নি, তাই করে দেখালেন লিটন

ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে যা হয়নি, তাই করে দেখালেন লিটন

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

যে মন্ত্রে বাংলাদেশ বিপদে পড়লেই ‘ত্রাতা’ বনে যান লিটন

যে মন্ত্রে বাংলাদেশ বিপদে পড়লেই ‘ত্রাতা’ বনে যান লিটন

মুশফিকের যে রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় লিটন

মুশফিকের যে রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় লিটন

‘খরা’ কাটিয়ে ১২০-এ থামলেন লিটন

‘খরা’ কাটিয়ে ১২০-এ থামলেন লিটন

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

আরও পড়ুন

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম