Logo
Logo
×

Advertisement

খেলা

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

Advertisement

নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দাবি, গোল করার অসাধারণ রেকর্ড থাকা সত্ত্বেও প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন না তিনি। রোনালদোর এই মন্তব্য ঘিরে ফুটবলবিশ্বে নতুন করে শুরু হয়েছে সর্বকালের সেরা ফুটবলার বা ‘গোট’ বিতর্ক।

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘মানুষ আমার মুহূর্তগুলো কিংবা আমার গোলগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করছে না। আমার গোলসংখ্যা ৯২০ হোক, ৯২৫ হোক কিংবা ৯৩০,আমিই ইতিহাসের সেরা। এ নিয়ে কোনও বিতর্ক নেই। পরিসংখ্যানই সব বলে দেয়।’

ক্যারিয়ারে গোলসংখ্যা ১,০০০-এ নিয়ে যাওয়ার লক্ষ্যের বিষয়ে খুব বেশি ভাবতে চান না বলেও জানিয়েছেন পর্তুগালের এই তারকা। তার কথায়, ‘সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাক, সেটাই চান তিনি। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানেই মন দিতে পছন্দ করেন রোনালদো।‘

তিনি বলেন, ‘আমি বর্তমান মুহূর্তে বাঁচি। আগামিকাল কী হবে, তা জানি না। এমনও হতে পারে, একদিন সকালে ঘুম থেকে উঠে আর খেলার অনুপ্রেরণা খুঁজে পাব না। তখন হয়তো আর খেলতে চাইব না।’‘

রোনাল্ডোর এই মন্তব্যের পর তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে তুলনা আবারও আলোচনায় উঠে এসেছে। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেসির দাবিও আরও জোরালো হয়েছে। 

অন্যদিকে, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে গোল করে চলেছেন রোনালদো। তার দীর্ঘ ক্যারিয়ারে গোলসংখ্যা ১,০০০-এর মাইলফলকের দিকে এগিয়ে চলেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

মাইলফলকের অপেক্ষায় রোনালদো

মাইলফলকের অপেক্ষায় রোনালদো

নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো

নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো

সমর্থকরা পাশে দাঁড়াতেই জ্বলে উঠলেন রোনালদো

সমর্থকরা পাশে দাঁড়াতেই জ্বলে উঠলেন রোনালদো

পর্তুগালের ক্যাম্প ছেড়ে মাকে ফোনে কী বলেছিলেন রোনালদো

পর্তুগালের ক্যাম্প ছেড়ে মাকে ফোনে কী বলেছিলেন রোনালদো

৬ মাসের শাস্তির মুখে রোনালদো

৬ মাসের শাস্তির মুখে রোনালদো

আরও পড়ুন

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম