Logo
Logo
×

Advertisement

খেলা

বাটলার ও ব্রডের চোখে শতাব্দীর সেরা ১০ বোলার যারা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

বাটলার ও ব্রডের চোখে শতাব্দীর সেরা ১০ বোলার যারা

Advertisement

ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে ওঠা বোলারদের মধ্যে সেরাদের নির্বাচন করা সব সময়ই কঠিন। সময়ের সঙ্গে ক্রিকেটের ধরন ও বোলারদের চ্যালেঞ্জ বদলালেও কিছু নাম নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। এবার একুশ শতকের সেরা ১০ বোলার নিয়ে নিজেদের পছন্দের তালিকা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড ও উইকেটকিপার-ব্যাটার জস বাটলার।

তাদের তালিকায় সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি মুত্তিয়া মুরালিধরনের জায়গা হয়েছে ষষ্ঠ স্থানে। ভারতের জাসপ্রীত বুমরাহ রয়েছেন তৃতীয় অবস্থানে।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে নিজেদের পছন্দের এই তালিকা তুলে ধরেন বাটলার ও ব্রড। এতে অস্ট্রেলিয়ার আধিপত্য চোখে পড়ার মতো—দেশটির চারজন বোলার জায়গা পেয়েছেন সেরা দশে। তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি বুমরাহ। তবে পাকিস্তানের কোনো বোলার তাদের পছন্দের তালিকায় স্থান পাননি।

তালিকার শীর্ষে থাকা শেন ওয়ার্নকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ১ হাজার ১টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতার কৃতিত্বও রয়েছে তার। দেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এই কিংবদন্তি আন্তর্জাতিক ক্রিকেটে মোট উইকেটের হিসাবে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

দ্বিতীয় স্থান পেয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেটসংখ্যা ৯৯১। দীর্ঘ ক্যারিয়ারে সুইং, নিখুঁত লাইন-লেংথ ও নিয়ন্ত্রিত বোলিং দিয়ে ইংল্যান্ডের টেস্ট সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আধুনিক ক্রিকেটের অন্যতম সফল পেসার হিসেবেও পরিচিত অ্যান্ডারসন।

তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। ব্যতিক্রমী বোলিং অ্যাকশন, নিখুঁত ইয়র্কার এবং চাপের মুহূর্তে কার্যকর পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে সমাদৃত তিনি। ভারতের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে এই পেসারের।

চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭৬ ম্যাচে তার সংগ্রহ ৯৪৯ উইকেট। বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপে তার সাফল্য উল্লেখযোগ্য। এই প্রতিযোগিতায় ৭১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড তার দখলে।

পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেটসংখ্যা ৫৩৫।

এরপর ষষ্ঠ অবস্থানে রাখা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে। আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ৩৪৭ উইকেট নিয়ে তিনি ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। তবে ব্যক্তিগত পছন্দের এই তালিকায় তাকে ষষ্ঠ স্থানে রেখেছেন বাটলার ও ব্রড।

সপ্তম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক গতিতারকা ডেল স্টেইন। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেটসংখ্যা ৬৯৯। অষ্টম স্থানে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার কাগিসো রাবাদা, যার শিকার ৬৩১ উইকেট। নবম অবস্থানে আছেন দেশটির সাবেক অলরাউন্ডার শন পোলক। আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ৮২৩ উইকেট।

তালিকার দশম ও শেষ স্থানে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেটসংখ্যা ৭৭৩। গতি, সুইং ও গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেট নেওয়ার দক্ষতার কারণে আধুনিক ক্রিকেটে অন্যতম ভয়ংকর বোলার হিসেবে পরিচিত তিনি।

বাটলার ও ব্রডের এই তালিকায় অভিজ্ঞ কিংবদন্তিদের পাশাপাশি বর্তমান সময়ের সফল বোলারদেরও জায়গা হয়েছে। তবে এটি তাদের ব্যক্তিগত পছন্দের তালিকা, যেখানে উইকেটসংখ্যার পাশাপাশি বোলারদের দক্ষতা, প্রভাব ও পারফরম্যান্সও বিবেচনায় এসেছে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৌদি লিগে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

সৌদি লিগে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

বাটলার ও ব্রডের চোখে শতাব্দীর সেরা ১০ বোলার যারা

বাটলার ও ব্রডের চোখে শতাব্দীর সেরা ১০ বোলার যারা

শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড

শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড

রেফারির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে শাস্তি পেলেন আরবেলোয়া

রেফারির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে শাস্তি পেলেন আরবেলোয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম